Advertisement
E-Paper

চ্যাম্পিয়ন সানি নাইন

জেলা সদরের একটি নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ‘সানি নাইন সাইড বীরভূম’। রবিবার বিকালে সিউড়িতে প্রয়াত প্রাক্তন ডিএসএ সম্পাদক দীপাল চৌধুরী স্মৃতি কাপ নামাঙ্কিত ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ১-০ গোলে হারায় বর্ধমানের হুন্ডা স্পোর্টিং ক্লাবকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৫
সিউড়িতে দীপাল চৌধুরী স্মৃতি কাপের ফাইনাল। —নিজস্ব চিত্র।

সিউড়িতে দীপাল চৌধুরী স্মৃতি কাপের ফাইনাল। —নিজস্ব চিত্র।

জেলা সদরের একটি নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ‘সানি নাইন সাইড বীরভূম’। রবিবার বিকালে সিউড়িতে প্রয়াত প্রাক্তন ডিএসএ সম্পাদক দীপাল চৌধুরী স্মৃতি কাপ নামাঙ্কিত ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ১-০ গোলে হারায় বর্ধমানের হুন্ডা স্পোর্টিং ক্লাবকে। সিউড়ির হাটজন বাজারের রামপ্রসাদ উচ্চবিদ্যায়ের মাঠে খেলাটি হয়। আয়োজক ছিল গোল্ড স্টার অ্যাথলেটিক ক্লাব। আয়োজক ক্লাবের সম্পাদক শুভজিৎ চৌধুরী বলেন, ‘‘গত ৬, ১২ ও ১৩ সেপ্টেম্বর, মোট তিন দিন টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট ছিল। যোগ দিয়েছিল ১৬টি দল। ট্রফি ছাড়াও বিজয়ী, রানার্স দলকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy