Advertisement
E-Paper

প্রকল্পে অনিয়মের নালিশ

ইন্দিরা আবাস প্রকল্প সহ, এমজিএনআরজিএ প্রকল্প, নির্মল গ্রাম প্রকল্পে শৌচাগার নির্মাণ-সহ বিভিন্ন প্রকল্পে তৃণমূল পরিচালিত মুরারই ১ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ আনল সিপিএম। সোমবার দুপুরে সিপিএমের মুরারই, রাজগ্রাম, গোঁড়শা লোকাল কমিটির পক্ষ থেকে মুরারই ১ ব্লকের বিডিও-র কাছে ১৪ দফা দাবিতে স্মারকলিপি জমা দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:৩০

ইন্দিরা আবাস প্রকল্প সহ, এমজিএনআরজিএ প্রকল্প, নির্মল গ্রাম প্রকল্পে শৌচাগার নির্মাণ-সহ বিভিন্ন প্রকল্পে তৃণমূল পরিচালিত মুরারই ১ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ আনল সিপিএম। সোমবার দুপুরে সিপিএমের মুরারই, রাজগ্রাম, গোঁড়শা লোকাল কমিটির পক্ষ থেকে মুরারই ১ ব্লকের বিডিও-র কাছে ১৪ দফা দাবিতে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি জমা দেওয়ার সময় ছিলেন সিপিএমের মুরারই জোনাল সম্পাদক দুকড়ি রাজবংশি, পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা আবদুস সামাদ, দলের প্রাক্তন জোনাল সম্পাদক বরকতুল্লাহ-সহ আরও অনেক নেতৃত্ব। এদিকে স্মারকলিপি গ্রহণ করলেও মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালামকে ফোনে স্মারকলিপির দাবির বিষয়গুলি নিয়ে জানতে চাইলে ফোন বেজে গেলেও ফোন ধরেননি। ব্লকের যুগ্ম বিডিও মুসফেকুস সালেহীন বলেন, ‘‘যা বলার বিডিও বলবেন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy