Advertisement
E-Paper

পালাতে গিয়ে ফের ধাক্কা, আহত ছ’জন

দু’জনকে ধাক্কা মেরে পালাবার সময় তাড়া খেয়ে, আরও দ্রুত পালাতে গিয়ে ফের চার জনকে ধাক্কা মারল একটি ছোট গাড়ি। গাড়ির ধাক্কায় আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর চালক গাড়ি ছেড়ে পালায়। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর একটা নাগাদ, সাঁইথিয়া আমোদপুর রাস্তায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৬

দু’জনকে ধাক্কা মেরে পালাবার সময় তাড়া খেয়ে, আরও দ্রুত পালাতে গিয়ে ফের চার জনকে ধাক্কা মারল একটি ছোট গাড়ি। গাড়ির ধাক্কায় আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর চালক গাড়ি ছেড়ে পালায়। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর একটা নাগাদ, সাঁইথিয়া আমোদপুর রাস্তায়। পুলিশ জানায়, গাড়িটি সাঁইথিয়া থেকে আমোদপুরের দিকে যাচ্ছিল। পথে বাতাসপুরের কাছে এক ব্যক্তিকে ধাক্কা মেরে পালাতে যায়। গাড়িটিকে ধরার জন্য একটি বাইক নিয়ে একজন গাড়িটির পিছনে তাড়া করে। এরপর ওই মটর বাইকটিকেও ধাক্কা মেরে গাড়ি চালক আরও দ্রুত পালায়। পরে আমোদপুরে আরও দু’জায়গায় চারজনকে ধাক্কা মারে। শেষ পর্যন্ত আমোদপুর চৌরাস্তার কাছে স্থানীয় লোকজন গাড়িটি ধরে ফেলে। স্থানীয় লোকজন গাড়ি ও গাড়ির দুই আরোহিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বাতাসপুরে সাড়ে বারোটা থকে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তবে আধঘন্টা পর অবরোধ উঠে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে বাতাসপুর এলাকার ক্ষুব্ধ মানুষ পথ অবরোধ করেন। বাতাসপুরের তারক দত্ত ও বিভাস সাহাকে এবং সাঁইথিয়া ও আমোদপুরের স্বপন ও বাপি নামের দু’জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বপন ও বাপির প্রাথমিক চিকিৎসা করেছেন স্থানীয় চিকিৎসক মহম্মদ সফি। তিনি বলেন, ‘‘দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক।’’

এ দিকে হঠাৎ করে পথ অবরোধ শুরু হওয়ায় বিপাকে পড়েন ওই পথে চলা বাস থেকে অন্যান্য যানবাহন। খবর পেয়ে পুলিশ গিয়ে একটা নাগাদ অবরোধ তুলে দেয়। পুলিশ জানায়, গাড়িটি হুগলির আরামবাগ থেকে তারাপীঠ গিয়েছিল। এ দিন তারাপীঠ থেকে ফেরার পথে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই একের পর এক পথচারীদের ধাক্কা মারে। গাড়ির যে দু’জন আরোহীকে আটক করা হয়েছে তাঁদের নাম গৌতম হালদার ও পরিমল সাহা। দুজনেরই বাড়ি, হুগলির আরামবাগের নিরঞ্জনপল্লির বড়পুকুরপাড়া। চালকের খোঁজে তল্লাশি চলছে।

দেহ উদ্ধার। রেল লাইনের পাশ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার বিকেলে বর্ধমানের গাংপুরের ঘটনা। রেল পুলিশের সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুপ্রিয় বিশ্বাস (২২)। বাড়ি রায়নার তেয়াণ্ডুল গ্রামে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy