Advertisement
E-Paper

বোলপুরে রেল-কর্তা

বোলপুর রেলস্টেশন এবং লাগোয়া এলাকা শুক্রবার সকালে ঘুরে দেখলেন পূর্ব রেলের ডিআরএম ডি বদ্রীনারায়ণ। বোলপুর রেল স্টেশন চত্বর এবং সংলগ্ন এলাকা ঘুরে দেখেন তিনি। শুধু তাই নয়, যাত্রী পরিষেবা, টিকিট কাউন্টার এবং রেলের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কথা বলেন একাধিক যাত্রীর সঙ্গে। পূর্ব রেলের ডিআরএমের এই ‘রুটিন ভিজিট’ স্থানীয় প্রশাসন হিসেবে উপস্থিত ছিলেন বোলপুরের বিডিও শমিক পানিগ্রাহী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০১:২১

বোলপুর রেলস্টেশন এবং লাগোয়া এলাকা শুক্রবার সকালে ঘুরে দেখলেন পূর্ব রেলের ডিআরএম ডি বদ্রীনারায়ণ। বোলপুর রেল স্টেশন চত্বর এবং সংলগ্ন এলাকা ঘুরে দেখেন তিনি। শুধু তাই নয়, যাত্রী পরিষেবা, টিকিট কাউন্টার এবং রেলের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কথা বলেন একাধিক যাত্রীর সঙ্গে। পূর্ব রেলের ডিআরএমের এই ‘রুটিন ভিজিট’ স্থানীয় প্রশাসন হিসেবে উপস্থিত ছিলেন বোলপুরের বিডিও শমিক পানিগ্রাহী। এই রাজ্যের মালদা, আসানসোল রেলস্টেশন এলাকায় হকার উচ্ছেদ নিয়ে সাম্প্রতিক কালে হওয়া বিশৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বদ্রীনারায়ণ বলেন, ‘‘অনুমতি ছাড়া যে সকল হকাররা রেলের মধ্যে ব্যবসা করছেন, তার দায় রেল কর্তৃপক্ষ নেবে না। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, হকার উচ্ছেদ চলবে।’’ তিনি আরও জানান, যাত্রী সুরক্ষাকে প্রাথমিক এবং প্রধান গুরুত্ব দিয়ে এবং তাঁদের নিরাপত্তার কথা মাথায়ে রেখে, আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব রেলের পরিকল্পনা মোতাবেক বীরভূমের রেল স্টেশনেও হকার উচ্ছেদ শুরু হবে। প্রয়োজনে অবশ্যই রাজ্য সরকারের কাছে সব রকমের সাহায্য এবং সহযোগিতা চাইবে পূর্ব রেল। কোনও মতেই, যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা বিঘ্নিত হতে দেবে না রেল। সেটাকেই প্রথম এবং প্রধান গুরুত্ব দিচ্ছে রেল। বোলপুরের বিডিও শমীক পানিগ্রাহী বলেন, “জনসাধারণ ও রেলের নিরাপত্তা নিয়ে প্রশাসনের সহায়তা চাইছে রেল। এলাকা নিয়ে পরিকল্পনা আগামী দিনে তারা জানাবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy