Advertisement
E-Paper

মালিয়াড়ায় যোগশিবির

গ্রামের মানুষকে যোগ ব্যায়ামে উৎসাহিত করতে এলাকায় দৈনিক যোগ শিবির করার উদ্যোগ নিল মালিয়াড়া রাসমঞ্চ উন্নয়ন কমিটি। এই উদ্যোগকে সফল করতে কমিটির পাশে দাঁড়াল এমটিপিএস পতঞ্জলি যোগ শিবির। রবিবার থেকেই মালিয়াড়া রাজবাড়ি সংলগ্ন রাসমঞ্চ দালান ঘরে এই যোগ শিবির শুরু হয়েছে। উদ্বোধন করেন বর্তমান মালিয়াড়া রাজবাড়ির ছোট রাজা মেঘাদ্রী নারায়ণ চন্দ্রাধূর্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ০১:৫৫

গ্রামের মানুষকে যোগ ব্যায়ামে উৎসাহিত করতে এলাকায় দৈনিক যোগ শিবির করার উদ্যোগ নিল মালিয়াড়া রাসমঞ্চ উন্নয়ন কমিটি। এই উদ্যোগকে সফল করতে কমিটির পাশে দাঁড়াল এমটিপিএস পতঞ্জলি যোগ শিবির। রবিবার থেকেই মালিয়াড়া রাজবাড়ি সংলগ্ন রাসমঞ্চ দালান ঘরে এই যোগ শিবির শুরু হয়েছে। উদ্বোধন করেন বর্তমান মালিয়াড়া রাজবাড়ির ছোট রাজা মেঘাদ্রী নারায়ণ চন্দ্রাধূর্য। প্রথম দিনই গ্রামের ৬০ জন মানুষ শিবিরে যোগ দেন। উদ্যোক্তা কমিটির অন্যতম সদস্য প্রদীপ গোস্বামী বলেন, “বর্তমান পরিস্থিতিতে শরীর সুস্থ রাখতে যোগের কোনও বিকল্প নেই। আমাদের গ্রামের অনেকেই যোগ শিখতে চান। তাঁদের জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।” তিনি জানান, দৈনিক এই শিবিরে যোগ শিখতে কোনও খরচ নেই। প্রতিদিন ভোরে ঘণ্টা খানেক রাসমঞ্চের দালান ঘরেই এমটিপিএস পতঞ্জলির যোগ শিবিরের অধ্যক্ষ সুশান্ত ঘোষ প্রশিক্ষণ দেবেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy