Advertisement
E-Paper

রহস্য-মৃত্যু

এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধল বাঁকুড়ার গোপীনাথপুরে। বৃহস্পতিবার সকালে গোপীনাথপুরের ধোপাপাড়ার নিজের বাড়ি থেকেই ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতা সাবিত্রী বিট (৭০) বাড়িতে তাঁর ছোট ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন।

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ০১:৪৬

এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধল বাঁকুড়ার গোপীনাথপুরে। বৃহস্পতিবার সকালে গোপীনাথপুরের ধোপাপাড়ার নিজের বাড়ি থেকেই ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতা সাবিত্রী বিট (৭০) বাড়িতে তাঁর ছোট ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন। বড় ছেলে শহরেরই অন্য একটি জায়গায় পরিবার নিয়ে আলাদা থাকেন। বৃদ্ধার ছোট ছেলের দাবি, ‘‘ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে।’’ যদিও বড় ছেলে সেই দাবি মানতে নারাজ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের কাছে মৌখিক ভাবে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এ দিন সন্ধ্যা পর্যন্ত অবশ্য বাঁকুড়া সদর থানায় বিষয়টি নিয়ে কোনও লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ। জেলার এক পুলিশ কর্তা বলেন, “দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে তদন্ত শুরু হবে।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy