Advertisement
E-Paper

সঙ্গী খুনে যাবজ্জীবন

মহিলা সঙ্গীকে খুনের দায়ে এক সেচ বিভাগের এক কর্মীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল বোলপুরের আদালত। সরকারি পক্ষের আইনজীবী শ্যামসুন্দর কোনার বলেন, “মহিলা সঙ্গীকে খুনের দায়ে, সোমবার সেচ বিভাগের এক কর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নিদেশ দিয়েছেন বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায় চৌধুরী।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০১:১৬

মহিলা সঙ্গীকে খুনের দায়ে এক সেচ বিভাগের এক কর্মীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল বোলপুরের আদালত। সরকারি পক্ষের আইনজীবী শ্যামসুন্দর কোনার বলেন, “মহিলা সঙ্গীকে খুনের দায়ে, সোমবার সেচ বিভাগের এক কর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নিদেশ দিয়েছেন বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায় চৌধুরী।”

সরকারি আইনজীবী শ্যামসুন্দরবাবু বলেন, “২০১৩ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় শান্তিনিকেতনের পূর্বপল্লিতে বোলপুরের বাসিন্দা পেশায় বিমা এজেন্ট রিনা দাস ওরফে বেবি দাসের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পাশেই অসুস্থ অবস্থায়ে উদ্ধার হয় শান্তিনিকেতনের সীমান্তপল্লির বাসিন্দা পেশায় সেচ বিভাগের কর্মী চন্দন বয়রাকে। দেহ তুলে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ চন্দনকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই রাতেই চন্দন বয়রার বিরুদ্ধে বোলপুর থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের দাদা বিনায়কচন্দ্র দাস। ভারতীয় দণ্ড বিধির ৩০২ ধারায় অভিযুক্ত চন্দন বয়রার বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলাকালীন ঘটনার তদন্তকারী অফিসার সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে রিনা দাসকে খুনের কথা কবুল করে অভিযুক্ত চন্দন বয়রা।”

শ্যামসুন্দরবাবু আরও জানান, পুলিশি তদন্তে জানা গিয়েছে, চন্দন বয়রার সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রিনা দাসের। এমনকী বিবাহিত হওয়া সত্বেও, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেছে অভিযুক্ত চন্দন বয়রা। বিয়ের জন্য চাপ দেওয়ায়, পরিকল্পনা করে রিনা দাসকে খুন করেছে। শুধু তাই নয়, বিষাক্ত জাতীয় কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছে। গ্রেফতারের পর কলকাতা হাইকোর্টে থেকে জামিনে ছাড়া ছিল।

২০১৪ সালের ১৮ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চলতি বছর অভিযুক্ত চন্দন বয়রার বিরুদ্ধে ৩০২ ধারায় বোলপুরের অতিরিক্ত জেলা জজের এজলাসে চার্জ গঠন হয়। ঘটনার তদন্তকারী অফিসার সাব ইনস্পেক্টর সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক ভবেশ রঞ্জন সিকদার ও দেবাসিশ সরকারকে নিয়ে মোট ১২ জনের সাক্ষ্য নিয়েছে আদালত। শুক্রবার বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায় চৌধুরী রিনা দাসকে খুনের ঘটনায় চন্দন বয়রাকে দোষী সাব্যস্ত করেন। সোমবার দোষী ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy