ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বাংলার বিজেপি বিধায়কদের ‘যৌথ ক্লাস’ নিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। সে ‘ক্লাসে’ কয়েকজন ‘শিক্ষার্থী’ ঈষৎ বকাঝকাও খেলেন বলে বিজেপি সূত্রের দাবি। তবে ‘ক্লাস’ শেষ হওয়ার পরে সব ‘শিক্ষার্থী’ই দাবি করলেন, এসআইআর নিয়ে সব ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির দুই ‘স্যর’।
বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের কক্ষেই বৈঠক ডাকা হয়েছিল। সুকান্তকে দায়িত্ব দেওয়া হয়েছিল এসআইআর নিয়ে দলের নির্দেশ বিধায়কদের কাছে পৌঁছে দিতে। এসআইআর চলাকালীন বিজেপি বিধায়কদের কর্তব্য কী, তা বিশদে বুঝিয়ে দিতে। এসআইআরের পাশাপাশি উদ্বাস্তুপ্রধান এলাকাগুলিতে সিএএ আবেদন জমা করার কাজ কী ভাবে চালাতে হবে, সে বিষয়েও বিশদে আলোচনা হয় বলে খবর।
রাজ্য নেতৃত্বের তরফ থেকে সুকান্ত বক্তব্য পেশ করার পরে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় বিধায়কদের। প্রথমে বলা হয়েছিল, সুকান্ত পাঁচটি প্রশ্নের উত্তর দেবেন। তবে এসআইআর প্রক্রিয়া বা তাতে বিজেপির কর্তব্য সম্পর্কে বিধায়কদের অনেকের মধ্যেই এত রকমের ধোঁয়াশা ছিল যে, প্রশ্নসংখ্যা পাঁচে বেঁধে রাখা যায়নি। অন্তত ১০টি প্রশ্নের উত্তর দিতে হয় সুকান্তকে। বিরোধী দলনেতা শুভেন্দুও সে সময় বেশ কিছু বিষয় বিধায়কদের স্পষ্ট করে বুঝিয়ে দেন।
বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে বিজেপি পরিষদীয় দলের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে যে, কয়েকজন বিধায়ককে দুই নেতার কাছ থেকে মৃদু ধমক খেতে হয়েছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নিজের নিজের নির্বাচনী এলাকায় বিধায়কদের যে তৎপরতা থাকা উচিত বলে বিজেপি নেতৃত্ব মনে করছেন, কারও কারও ক্ষেত্রে সে তৎপরতায় ঘাটতি রয়েছে। তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে খবর। আবার কোনও বিধায়ককে ধমক খেতে হয়েছে, নিজের কর্তব্য পালন না-করে এসআইআর প্রক্রিয়াকে প্রশ্নের মুখে দাঁড় করানোর জন্য। বিজেপি সূত্রের দাবি অন্তত তেমনই। এসআইআর চলাকালীন বিধায়কদের যা করতে বলা হচ্ছে, তাঁরা সেটুকুই করুন। এসআইআরের সাফল্যের বিষয়ে আর কিছু ভাবার প্রয়োজন দলের বা বিধায়কদের নেই, এই বার্তাও দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা