‘গণধর্ষণকাণ্ডের’ প্রতিবাদে দুর্গাপুরে ধর্নায় বসেছে বিজেপি। সেই ধর্নামঞ্চ খুলতে আসায় সোমবার বিজেপি কর্মীদের সঙ্গে বিবাদ বাধল পুলিশের। যদিও শেষ পর্যন্ত পুলিশ ধর্নামঞ্চ খুলতে পারেনি। পরে সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সঙ্গে নিয়ে যান দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রীর বাবাকেও।
সোমবার সকাল থেকেই দুর্গাপুর সিটি সেন্টারের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির নেতা-কর্মীরা। বেলার দিকে সেখানে পুলিশ যায়। স্থানীয় সূত্রে খবর, পুলিশের তরফে ধর্নামঞ্চ খুলে ফেলার জন্য বলা হয়। এর পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তাঁর সঙ্গে এক পুলিশ অফিসারের বচসাও বাধে। এর পরেই সেখান থেকে চলে যান ওই পুলিশ অফিসার।
বিজেপি-পুলিশের বচসার পরেই ধর্নামঞ্চে শুভেন্দু পৌঁছোন। তাঁর সঙ্গেই ছিলেন ‘নির্যাতিতা’র বাবা। পরে ধর্নামঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। বলেন, ‘‘এ সব কর্মসূচির জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না। ক্ষমতা থাকলে একটা চেয়ারও সরিয়ে দেখান।’’ এর আগে দুর্গাপুরের ঘটনায় তৃণমূল-যোগের দাবিও করেছেন শুভেন্দু। তাঁর দাবি, এক অভিযুক্তের বাবা তৃণমূলের ক্যাডার।
প্রসঙ্গত, ‘গণধর্ষণকাণ্ডে’ রবিবার রাতে দুর্গাপুর পুরনিগমের এক অস্থায়ী কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। দুর্গাপুরের ঘটনায় ধৃতদের সকলেরই ডিএনএ পরীক্ষা করা হবে। পুলিশ তার প্রস্তুতি নিচ্ছে। এখনও আটক রয়েছেন অভিযোগকারী তরুণীর বন্ধু-সহপাঠী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের পাশাপাশি নিরাপত্তার স্বার্থেও ওই যুবককে আটক রাখা হয়েছে। অভিযোগপত্রে মোট পাঁচ জনের নাম লিখেছিলেন তরুণী। তাঁদের মধ্যে চার জন ধরা পড়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। অভিযোগ, কয়েক জন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে। তার পর তাঁকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তরুণীর পুরুষ বন্ধুকে।
- এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত পড়ুয়াদের, বিশেষত ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না-দেওয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে।”
-
দুর্গাপুর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘নির্যাতিতা’, ফিরলেন হস্টেলে, বাবা গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে
-
দুর্গাপুরকাণ্ডে ধৃত প্রথম পাঁচ জনেরই ডিএনএ পরীক্ষা হয়ে গেল! ‘ধর্ষিতা’র সহপাঠীর সাত দিনের পুলিশি হেফাজত
-
দুর্গাপুরকাণ্ডে ধৃত ‘নির্যাতিতা’র সহপাঠীও! তবে ধর্ষক এক জনই, অনুমান পুলিশের, যদিও খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকাই
-
দুর্গাপুরকাণ্ড: ‘নির্যাতিতা’র সঙ্গে ফোনে কথা, ‘দোষীদের কঠোর শাস্তির জন্য সর্বস্তর থেকে চাপ দেব!’ বার্তা ওড়িশার মুখ্যমন্ত্রীর
-
অত রাতে মেয়েদের কলেজ থেকে বেরোনো উচিত নয়, পুলিশ প্রত্যেক ইঞ্চিতে সুরক্ষা দিতে পারে না! ‘রায়’ সৌগতের