Advertisement
E-Paper

ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ওলা-উবরকে কড়া চিঠি দিল রাজ্য পরিবহণ দফতর

ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে দুই অ্যাপ ক্যাব সংস্থাকে কড়া চিঠি দিল পরিবহণ দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১৩:১৯
অ্যাপ ক্যাব সংস্থাগুলিতে কড়া চিঠি পরিবহন দফতরের।

অ্যাপ ক্যাব সংস্থাগুলিতে কড়া চিঠি পরিবহন দফতরের। ফাইল চিত্র।

রাজ্য সরকারকে রীতিমতো অন্ধকারে রেখে বুধবার রাতে একধাক্কায় ভাড়া বৃদ্ধি করেছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। তাই উবর এবং ওলা— এই দুই অ্যাপ ক্যাব সংস্থাকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া চিঠি দিল পরিবহণ দফতর। বুধবার রাত থেকে উবর ক্যাবের ভাড়া ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়। যদিও, একটি সূত্র জানাচ্ছে, উবরের ভাড়া ইতিমধ্যেই বাড়ানো হলেও, ওলাভাড়া বাড়াতে চেয়ে হায়দরাবাদেপ্রধান কার্যালয়ে মেল করেছে। উবরের পাশাপাশি তাদের ভাড়াও বাড়ানোর অনুমোদন দেওয়া হোক। একথা জানতে পেরেই ওই দুই সংস্থাকে কড়া চিঠি দিয়েছে দফতর।

উবরের ভাড়া একধাক্কায় ১৫ শতাংশ বাড়িয়ে দেওয়ায় যে রাস্তায় ভাড়া লাগত ৩৫০ টাকার কাছাকাছি, উবরে সেই রাস্তায় ভাড়া লাগবে ৪০৩ টাকা।যেটুকু পথ যেতে আগে ২০০ টাকা লাগত, সেই পথ যেতে এখন অন্তত ২৩০ টাকা লাগবে। এর পাশাপাশি রয়েছে সারচার্জ। যথেষ্ট সংখ্যক ক্যাব থাকলেও বেশিরভাগ সময়ই বর্ধিত ভাড়া দেখানোর অভিযোগ রয়েছে অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে। যা হওয়া উচিত নয়। লোকাল ট্রেন, কলকাতা মেট্রো না চলার কারণে যাঁদের বাইরে বেরোতে হচ্ছে তাঁদের সংখ্যাটা কম নয়। সেই কারণে চাহিদাও থাকছে। ফলে এই সুযোগকে কাজে লাগিয়েই ভাড়া বাড়াতে চাইছে ক্যাব সংস্থাগুলি, এমনটাই অভিযোগ যাত্রীদের একাংশের।

যদিও, ওলা ও উবরের বিরুদ্ধে এখনও সাধারণ মানুষের থেকে কোনও অভিযোগ জমা পড়েনি পরিবহণ দফতরে। তা সত্ত্বেও, আগে ভাগেই ক়ড়া পদক্ষেপ করেছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমও অ্যাপ ক্যাব সংস্থাগুলির এমন সিদ্ধান্ত নিয়ে ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেছেন। এই দু’টি অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে আগামী দিনে আর কোনও পদক্ষেপ করা হবে কিনা, সে বিষয়ে পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল বলেছেন, ‘‘এ বিষয়ে দফতরে বিস্তারিত আলোচনার পরেই কিছু বলা সম্ভব হবে।’’

Uber Transport Department Ola Cab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy