বারাসত লোকসভা সাংগঠনিক জেলায় গুরুত্বপূর্ণ বদল করল তৃণমূল। প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে এই লোকসভা সাংগঠনিক জেলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বারাসত লোকসভার এসআইআর সংক্রান্ত কাজ সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়। এরপরই সংগঠনের শীর্ষমহল উদ্যোগী হয়ে এই এলাকায় দ্রুত কর্মতৎপরতা বাড়াতে অর্পিতাকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বারাসতের এসআইআরের কাজ দেখভাল করতে হবে তাঁকে। ওই লোকসভা এলাকায় ১০০ শতাংশ এসআইআর ফর্ম পূরণ করিয়ে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক।
তৃণমূল সূত্রে খবর, এসআইআর সংক্রান্ত রিপোর্টের কাজ রাজ্যের বিভিন্ন জেলায় ভাল গতিতে এগোলেও বারাসত লোকসভা ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। এলাকায় তথ্য সংগ্রহ, বিএলএ-২দের সমন্বয় এবং ওয়ার রুমে নজরদারি, তিন ক্ষেত্রেই ঘাটতির অভিযোগ উঠে আসে। তাই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অর্পিতাকে। দলের তরফে মনে করা হচ্ছে, সাংসদ হিসেবে তাঁর অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা বারাসতে এসআইআর কাজকে গতি দেবে। অর্পিতাকে দায়িত্ব দেওয়ার পর তৃণমূলের জেলা নেতৃত্ব আশাবাদী যে আগামী সপ্তাহগুলিতে এসআইআর কার্যক্রমে দৃশ্যত পরিবর্তন দেখা যাবে। স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করে দ্রুতই রূপরেখা তৈরি করবেন তিনি। দলীয় সূত্রে খবর, এসআইআর প্রকল্পকে কেন্দ্র করে সংগঠনের শক্তি বাড়ানোই এখন প্রধান লক্ষ্য। বারাসত লোকসভায় এই নতুন দায়িত্ব দলের সামগ্রিক কৌশলগত প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। দায়িত্ব পাওয়ার পরেই অর্পিতা যোগাযোগ শুরু করেছেন ওই এলাকার নেতাদের সঙ্গে। প্রসঙ্গত, বারাসত, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাবড়া, অশোকনগর, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভার কাজ দেখতে হবে তাঁকে।
আরও পড়ুন:
সোমবার বৈঠকে অভিষেক জেলাভিত্তিক এসআইআর সফল ভাবে করতে দায়িত্ব বন্টন করেছেন দলের শীর্ষ নেতাদের। অরূপ বিশ্বাসকে হুগলী ও দুই বর্ধমান, স্নেহাসিশ চক্রবর্তী কৃষ্ণনগর, রানাঘাট,মানস ভুঁইয়াকে বাঁকুড়া ও পুরুলিয়া, মলয় ঘটককে পশ্চিম মেদিনীপুর সামিরুল ইসলামকে উত্তর দিনাজপুর ও মালদহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদ, ফিরহাদ হাকিমকে কলকাতার, প্রদীপ মজুমদারকে পশ্চিম বর্ধমান (যুগ্ম), দিলীপ মণ্ডলকে কোচবিহার, চন্দ্রিমা ভট্টাচার্যকে ঝাড়গ্রাম, সুজিত বসুকে বনগাঁ, বসিরহাট ও রানাঘাট (যুগ্ম), উদয়ন গুহকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে (আইপিএস) দক্ষিণ দিনাজপুর, বেচারাম মান্নাকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা