Advertisement
E-Paper

শিয়ালদহ শাখায় শনি-রবি বেশ কিছু ট্রেন বাতিল! দেরিতে চলবে কয়েকটি, যাত্রা নিয়ন্ত্রণ দুরন্ত এক্সপ্রেসেরও

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত দমদম স্টেশনে লাইনের কাজ চলবে। তার ফলে শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০০:৪৯
শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। —ফাইল চিত্র।

দমদম স্টেশনে কাজের জন্য শনিবার এবং রবিবার শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে। পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের যাত্রাও নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ফলে সপ্তাহান্তে ফের যাত্রিভোগান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

রেলের তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ট্রেনের সময় পরিবর্তন এবং বাতিলের খবর জানানো হয়েছে। বলা হয়েছে, ৪ এপ্রিল শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল রবিবার ভোর ৪টে ২০ মিনিট পর্যন্ত দমদম স্টেশনে লাইনের কাজ চলবে। তার ফলে শনিবার শিয়ালদহ থেকে আপ এবং ডাউন ডানকুনি লোকাল (৩২২৪৯ এবং ৩২২৫২), আপ রানাঘাট লোকাল (৬৩১১১), আপ এবং ডাউন নৈহাটি লোকাল (৩১৪৪৭ এবং ৩১৪৫০), আপ এবং ডাউন বনগাঁ লোকাল (৩৩৮৫৯ এবং ৩৩৮৬০), ডাউন কৃষ্ণনগর সিটি লোকাল (৩১৮৪৪) ট্রেনগুলি বাতিল করা হয়েছে। রবিবার বাতিল হয়েছে আপ ও ডাউন ডানকুনি লোকাল (৩২২১১ এবং ৩২২১২), আপ কৃষ্ণনগর সিটি লোকাল (৩১৮১১) এবং আপ বনগাঁ লোকাল (৩৩৮১১)।

বেশ কিছু ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবারের লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার ট্রেন (ডাউন ৬৩১০৬) রানাঘাট পর্যন্ত চলবে। শনিবার ডাউন শান্তিপুর-শিয়ালদহ (৩১৫৪২) লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে এবং রবিবার আপ শিয়ালদহ- শান্তিপুর (৩১৫১১) লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। শনিবার ডাউন বনগাঁ লোকাল (৩৩৮৫৮) দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে। ওই দিনই আপ বনগাঁ লোকাল (৩৩৮৬৩) দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

Advertisement

কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ১১টা ২০ মিনিটে বালিয়া থেকে ছাড়বে। যোগবানি-কলকাতা এক্সপ্রেস বিকেল পৌনে ৩টের পরিবর্তে যোগবানি স্টেশন থেকে ছাড়বে ৫টা ১৫ মিনিটে। নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ১১টা ৫০ মিনিটের পরিবর্তে বেলা ১টা ২০ মিনিটে ছাড়বে। লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন রাত ১০টা ১৫ মিনিটের পরিবর্তে ছাড়বে পৌনে ১১টায়। শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ভোর পৌনে ৪টের পরিবর্তে ছাড়বে পৌনে ৫টায়। তা কৃষ্ণপুর পর্যন্ত যাবে। এ ছাড়া, রবিবার সকালে আপ বনগাঁ লোকাল শিয়ালদহ থেকে ২০ মিনিট দেরিতে ছাড়বে।

রেল জানিয়েছে, দমদম স্টেশনে কাজের জন্য দু’টি এক্সপ্রেস ট্রেন নিয়ন্ত্রণ করতে হবে। যাত্রাপথে ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস। এ ছাড়া, ডাউন গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস তার যাত্রাপথে ৩৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।

Sealdah dumdum Indian Railway train late Train cancel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy