Advertisement
E-Paper

চা বাগানের শ্রমিকের সঙ্গে অন্যায় করছে, লোকসভায় তৃণমূলকে নিশানা করতে বাংলাই অস্ত্র অর্থমন্ত্রী নির্মলার

পশ্চিমবঙ্গের তিন লক্ষ ৭৯ হাজার চা-বাগান শ্রমিককে সরকারি সুযোগ-সুবিধা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বঞ্চিত করেছে বলে বুধবার লোকসভায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৭:৪৫
Union Finance Minister Nirmala Sitharaman blames West Bengal Government on development of tea garden workers

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ছবি: পিটিআই।

পশ্চিমবঙ্গের চা-বাগান শ্রমিকদের বঞ্চনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! বুধবার লোকসভায় এই অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থ বিল ২০২৬ নিয়ে বিতর্কের জবাবি বক্তৃতায় তিনি বলেন, ‘‘তৃণমূল চা বাগানের শ্রমিকের সঙ্গে অন্যায় করছে।’’

রাজ্যের তিন লক্ষ ৭৯ হাজার চা-শ্রমিককে সরকারি সুযোগ-সুবিধা থেকে মমতার সরকার বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ তুলে তৃণমূল সাংসদদের উদ্দেশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘দারিদ্র্যের প্রান্তসীমায় থাকা চা-শ্রমিকদের আপনার ন্যায়বিচার দেননি। অথচ অর্থবরাদ্দ প্রস্তুত ছিল। কেন করেননি আপনারা?’’ এ বারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের চা-বলয়ের ভোটের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল, বিজেপি দু’পক্ষই। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তৃতায় সেই ‘রাজনীতির ছাপ’ পড়েছে বলেই অনেকে মনে করছেন।

২০২১-এর কেন্দ্রীয় বাজেটে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন’ প্রকল্পে অসম এবং পশ্চিমবঙ্গের মহিলা চা শ্রমিক এবং শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষা খাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। এ বারের বাজেটে সে তহবিলের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। বিজেপি আগেই অভিযোগ তুলেছে, সেই তহবিলের সদ্ব্যবহার হয়নি। অর্থ বিল বিতর্কের জবাবি বক্তৃতায় নির্মলা বুধবার মোদী সরকারের ‘সংস্কার কর্মসূচির সাফল্য’ তুলে ধরে বলেন, ‘‘ভারত সংস্কার এক্সপ্রেসে চলছে, সংস্কারগুলি দৃঢ়তার সঙ্গে সম্পন্ন হচ্ছে। সরকার এমএসএমই, কৃষক এবং সমবায়গুলিকে ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কারণ তারাই কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন এবং ভারতের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভরকেন্দ্র।’’

Nirmala Sitharaman Union Finance Minister West Bengal government Tea Garden Workers Tea Garden Labour Tea Garden North Bengal Lok Sabha Budget session Finance Bill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy