Advertisement
E-Paper

Kolkata Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভিজবে উত্তরবঙ্গও

উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার অবস্থান ওড়িশার দক্ষিণ উপকূল ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ০৯:৫২
রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস ফাইল চিত্র।

এখনই বিরাম নেই বৃষ্টির। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হওয়ার কথা উত্তরবঙ্গেও। বুধবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে। সারা দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

আলিপুর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার আবার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ কোনও বদল হবে না বলেই জানিয়েছে আলিপুর।

উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের অবস্থান ওড়িশার দক্ষিণ উপকূল ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে। এ ছাড়া স্থানীয় ভাবে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এই জোড়া ফলায় বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে।

Alipore Weather Office Weather Forecast rainfall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy