Advertisement
E-Paper

বুধবারও চলবে বৃষ্টি! বৃহস্পতিবার থেকে দেখা যেতে পারে পুজোর আকাশ, আশ্বাস হাওয়া অফিসের

পুজোর দিন পনেরো আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মঙ্গলবার সকালের পর বৃষ্টি থেমেছিল। তবে সেই বিরতি সাময়িক বলেই জানিয়েছে হাওয়া অফিস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৪

ফাইল চিত্র।

সাত সকালে আঁধার নামা আকাশ বুধবারও দেখবে দক্ষিণবঙ্গ। পুজোর নীল-সাদা ঝলমলে আকাশের আমেজ পাওয়া যেতে পারে তার পর থেকে। রাজ্যের চার জেলায় বুধবারও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে একই সঙ্গে আশ্বস্ত করে জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই আবহাওয়া বদলাবে।

পুজোর দিন পনেরো আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রবি-সোম হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত এক টানা ঘ্যানঘ্যানে বৃষ্টির পর, দুপুরে বৃষ্টি কিছুটা থেমেছিল। তবে সেই বিরতি সাময়িক বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে বৃষ্টি আপাতত চলবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদল হতে পারে।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা এব‌ং পূর্ব মেদিনীপুরে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছিল আলিপুর। সেই সঙ্গে সমুদ্রের আবহাওয়াও খারাপ থাকার কথা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। দক্ষিণ ২৪পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তর ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।

Weather Today Kolkata Weather Today West Bengal Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy