Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে নিম্নমুখী করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত  ১৯, সুস্থ ২৫

ই মুহূর্তে বাংলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০,১৮,০৩১। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯,৯৬,৫৮১ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ২৩:৫৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

গত কয়েক দিনের পর করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল। গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় ২৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার এমনটাই জানাল রাজ্যের স্বাস্থ্য দফতরের কোভিড সংক্রান্ত বুলেটিন। এই মুহূর্তে বাংলায় মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০,১৮,০৩১। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯,৯৬,৫৮১ জন। করোনার সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। পাশাপাশি, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় কোনও মৃত্যুর খবর নেই।

বাংলায় করোনায় মৃত্যুর সংখ্যা ২১,২০১। মঙ্গলবারের কোভিড বুলেটিন অনুযায়ী, করোনায় মৃত্যু হার এ রাজ্যে ১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫,৭২৯টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ২,৫০৯,০০,৩১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে ১০,৩৯৬টি কোভিড টিকাকরণ হয়েছে।

রাজ্যে নিভৃতবাসে রয়েছেন ২২৪ জন। সেফ হোমে কোনও করোনা আক্রান্ত নেই। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন করোনা রোগী।

Advertisement


Coronavirus in West Bengal COVID19 COVID Cases
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy