কলকাতায় দুর্যোগের জের। মুখ্যমন্ত্রীর ‘উপদেশে’ তিন দিন আগেই পুজোর ছুটি পড়ে গেল রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার দুপুরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর (বুধবার এবং বৃহস্পতিবার) রাজ্যের সমস্ত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে রাজ্যের স্কুল-কলেজে পুজোর ছুটি পড়ার কথা ছিল। মঙ্গলবার দুর্যোগের কারণে অনেক স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল। সে অর্থে, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি শুরু হয়ে গেল রাজ্যের স্কুল-কলেজগুলিতে।
মঙ্গলবার বেলায় ‘নিউজ়১৮ বাংলা’-কে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সরকারকে এখনই একটি বিজ্ঞপ্তি দিতে বলছি। স্কুল-কলেজের ছুটি আজ থেকে পড়বে। স্কুলের বাচ্চাদের এখন আর আসতে হবে না। আশা করি শিক্ষামন্ত্রী আমার কথা শুনতে পাচ্ছেন।” সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষাসচিবের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জন্য সমস্ত সরকারি, সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বুধবার এবং বৃহস্পতিবার ছুটি থাকবে। তবে এ ক্ষেত্রে পাহাড়ের স্কুলগুলিকে বাদ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাশের পরই সমাজমাধ্যমে শিক্ষা দফতরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ব্রাত্য। তিনি লেখেন, “২৬ সেপ্টেম্বর থেকে যে হেতু সরকারি ভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।” শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে শিক্ষামন্ত্রীর অনুরোধ, “তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শারদোৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি এর আগে কখনও দেখেনি কলকাতা।
- বৃষ্টির দুর্যোগের মধ্যে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।
-
জলে গেল লক্ষ লক্ষ টাকা, বই হারিয়ে বিপর্যস্ত বইপাড়া, ক্ষতি পূরণ কী ভাবে? উত্তর নেই কলেজ স্ট্রিটে
-
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল প্রাণতোষের, বাবাকে হারিয়ে ছেলের প্রশ্ন, ‘কে দায়ী?’
-
কলকাতার বহু এলাকা এখনও জলমগ্ন, সবচেয়ে খারাপ হাল বালিগঞ্জের! দুপুরে ফের বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে ভোগান্তি
-
শনিবার পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা! মঙ্গল-বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মোকাবিলায় কতটা তৈরি কলকাতা পুরসভা?
-
চেনা ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে কলকাতা! শহরের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও অনেক রাস্তাই এখনও ভাসছে