Advertisement
E-Paper

বেসরকারি ডাক্তার নিয়োগ

প্রতিটি জেলায় প্রাথমিক ও ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বেসরকারি চিকিৎসকদের ঘণ্টা ভিত্তিক চুক্তিতে নিয়োগ করবে রাজ্য সরকার। শুক্রবার স্বাস্থ্য দফতর থেকে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০৩:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রতিটি জেলায় প্রাথমিক ও ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বেসরকারি চিকিৎসকদের ঘণ্টা ভিত্তিক চুক্তিতে নিয়োগ করবে রাজ্য সরকার। শুক্রবার স্বাস্থ্য দফতর থেকে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করে ইচ্ছুক চিকিৎসকদের নিয়োগ করা হবে।

স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগীদের চাপ বাড়ছে। এত রোগীর মোকাবিলা করার মতো সরকারি ডাক্তার অপ্রতুল। গ্রামের মানুষ যাতে হাসপাতালে এসে পরিষেবা পায়, তার জন্যই বেসরকারি (প্রাইভেট চিকিৎসক) ডাক্তারদের নিয়োগের সিদ্ধান্ত। ওই কর্তা জানান, এই চিকিৎসকদের মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডাক্তারি পাশ করতে হবে। চিকিৎসকরা যত ঘণ্টা কাজ করবেন সেই মতো একটা নির্দিষ্ট ভাতা দেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘এতে গ্রামের মানুষের সুবিধা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, স্বাস্থ্য পরিষেবা গ্রামের মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে।’’ স্বাস্থ্য দফতরের খবর, কোথায় কত পদ খালি রয়েছে, সেই মতো নিয়োগ করা হবে। সরকারি ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগপত্র দেবেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক।

Advertisement
Doctor চিকিৎসক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy