Advertisement
E-Paper

বাড়িতে বিদ্যুৎ নেই, সামনে পড়ে থাকা ছেঁড়া তারে পা দিয়ে মৃত্যু প্রৌঢ়ার, রক্ষা পেল নাতনি

অঙ্গনওয়াড়ি থেকে ফিরছিলেন মহিলা। বাড়ির সামনে পড়ে ছিল বিদ্যুতের তার। তাতে পা দিয়ে মৃত্যু হল মহিলার। বরাত জোরে বাঁচল নাতনি। ধূপগুড়ির ঘটনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ২৩:১৬
বিদ্যুতের তারে পা দিয়ে মৃত্যু হল মহিলার।

বিদ্যুতের তারে পা দিয়ে মৃত্যু হল মহিলার। —প্রতীকী ছবি

বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। বাড়ির সামনে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে পা দিয়ে মৃত্যু হল মহিলার। বরাত জোরে প্রাণে বাঁচল তাঁর নাতনি। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠোলিয়া এলাকার ঘটনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

মৃতের নাম প্রমীলা রায়। বয়স ৫৫ বছর। জানা গিয়েছে, প্রতিদিন নাতনিকে নিয়ে পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান তিনি। তবে এ দিন নাতনিকে বাড়িতে রেখে একাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় বাড়ির সামনে পড়ে থাকা তারে পা পড়ে মহিলার। ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রমীলা রায়ের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। তাঁর বাড়ির ওপর দিয়েই গিয়েছিল বিদ্যুতের তার। সেই তারই ছিঁড়ে পড়ে ছিল বাড়ির সামলে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রমীলার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান মমতা রায়ের হস্তক্ষেপে বিক্ষোভ মেটে। দেহ তোলার অনুমতি দেয় প্রমীলার পরিবার।

জুলাই মাসে কলকাতার তিন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিন জনের। হরিদেবপুর, নারকেলডাঙা এবং ট্যাংরায়। উলুবেড়িয়াতেও খোলা তার জড়িয়ে মৃত্যু হয় সাইকেল আরোহীর। এ বার ধূপগুড়িতে বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার।

Electrocution Death,
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy