Advertisement
E-Paper

স্থান-কাল-পাত্রের তোয়াক্কা করেন না, বুঝেশুনে কথা না বলে ‘খাল কেটে কুমির ডাকেন’ তিন রাশির ব্যক্তিরা!

কথার খোঁচায় বহু ভাল সম্পর্কই নষ্ট হয়ে যায়। সেই কারণে স্থান-কাল-পাত্র মাথায় রেখে সর্বদা কথা বলা উচিত। তবে কিছু রাশির ব্যক্তিরা সে কাজ পারেন না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:০৯
talkative

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কথায় বলে, বন্দুকের গুলি আর মুখের কথা, এক বার বেরিয়ে গেলে সেগুলিকে আর ফেরানো যায় না। সেই কারণে যে কোনও কথা বলার আগে ভেবেচিন্তে বলা বাঞ্ছনীয়। কথার খোঁচায় বহু ভাল সম্পর্কই নষ্ট হয়ে যায়। সেই কারণে স্থান-কাল-পাত্র মাথায় রেখে সর্বদা কথা বলা উচিত। তবে কিছু রাশির ব্যক্তিরা সে কাজ পারেন না। এঁরা নিজেদের বলা কথার জন্য বারংবার সমস্যায় পড়েন। কিন্তু তা সত্ত্বেও নিজেকে শোধরাতে পারেন না। তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জেনে নিন।

কোন রাশির ব্যক্তিরা ভেবেচিন্তে কথা বলেন না?

মেষ: মেষ জাতক-জাতিকারা মনে যা চলে তা মুখের উপর বলে দেওয়া পছন্দ করেন। এঁরা রেখে-ঢেকে কথা বলতে পারেন না। সেটাই এই রাশির ব্যক্তিদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কোন পরিস্থিতিতে কী কথা বলা উচিত তা এঁরা বুঝে উঠতে পারেন না। মেষ জাতক-জাতিকাদের কোনও কিছু মনের মতো না ঠেকলেই এঁরা সেটির বিরুদ্ধে গিয়ে কথা বলে ফেলেন। সেই কারণে এঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

মিথুন: বুধের রাশি মিথুনের কথাই আসল অস্ত্র। এঁরা নিজেদের কথা দিয়ে যেমন মানুষের মন জয় করতে পারেন, তেমনই মাঝেমধ্যে এমন কথা বলে ফেলেন যার জন্য নিজেরাই সমস্যায় পড়ে যান। এঁরা কথার গতিতে আবেগের বশে এমন কিছু বলে ফেলেন যা পরবর্তী সময়ে গিয়ে এঁদের জন্যই সমস্যার হয়ে দাঁড়ায়। মিথুন জাতক-জাতিকারা ভেবেচিন্তে কথা বললে সে সকল সমস্যা কাটিয়ে উঠতে পারেন।

বৃশ্চিক: বাড়তি কথা বলা বৃশ্চিক জাতক-জাতিকাদের পছন্দ নয়। এঁরা কখনও প্রয়োজনের বেশি কথা বলেন না। তবে মন খুলে কথা বলাও এড়িয়ে চলেন বৃশ্চিক রাশির মানুষেরা। সেই কারণে যখন আর চেপে রাখতে না পেরে কথা বলা শুরু করেন, তখন এমন কিছু বলে ফেলেন যা অপরের জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। বৃশ্চিক জাতক-জাতিকারা নিজের আবেগ রক্ষা করতে গিয়ে কথার দ্বারা অপরকে ব্যথা দিয়ে ফেলেন।

Astrological Prediction Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy