লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোট চোর, গদি ছোড়’ দাবির সমর্থনে এবং তার সঙ্গেই ‘চাকরি চোর, গদি ছোড়’ স্লোগান তুলে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশন দফতর অভিযানের ডাক দিল যুব কংগ্রেস। এই অভিযানে আজ, সোমবার উপস্থিত থাকার কথা সংগঠনের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবের। ধর্মতলায় জমায়েতের পরে মিছিল করে ডালহৌসিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের দিকে যাবেন নেতা-কর্মীরা। কর্মসূচিতে যোগ দিতে পারেন রাজ্য কংগ্রেসের অন্য নেতৃত্বও। রাহুলের দাবির সমর্থনে এআইসিসি-র নির্দেশে বাংলা-সহ দেশ জুড়ে ১৫ সেপ্টেম্বর থেকে এক মাস গণ-সই সংগ্রহ করছে কংগ্রেস। এই সূত্র ধরেই রাজ্যে এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের তোপ, “কর্নাটক, মহারাষ্ট্র-সহ নানা জায়গায় তথ্য সামনে এসেছে, বিজেপি কমিশনের সহযোগিতায় ভুয়ো ভোট জুড়ে এবং আসল ভোটারের নাম কেটে জিততে চেয়েছে। আর প্রশ্ন কমিশনকে করলে, উত্তর দিচ্ছে বিজেপি!”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)