Advertisement
E-Paper

কুয়েতের বিদ্যুৎ এবং জলশোধন কেন্দ্রে হামলা ইরানের! মৃত্যু এক ভারতীয়ের, ‘সাইরেন’ বাজছে সৌদি আরব, বাহরিনে

সোমবার ভোরে কুয়েতের একটি বিদ্যুৎ এবং জল পরিশোধন কেন্দ্রে হামলা চালায় তেহরান। এই হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। হামলার জেরে বিদ্যুৎকেন্দ্রটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১০:০২

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উপসাগরীয় দেশগুলিতে হামলা চালানো অব্যাহত রাখল ইরান। সোমবার ভোরে কুয়েতের একটি বিদ্যুৎ এবং জল পরিশোধন কেন্দ্রে হামলা চালায় তেহরান। এই হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। হামলার জেরে বিদ্যুৎকেন্দ্রটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

গত শুক্রবার মন্ত্রকগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্র জানিয়েছিল, পশ্চিম এশিয়ার যুদ্ধে তখনও পর্যন্ত সাত ভারতীয়ের মৃত্যু হয়েছে। এক ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার সকালের পর যুদ্ধের বলি হলেন আট ভারতীয়। গত বৃহস্পতিবারই সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে ক্ষেপণাস্ত্রের টুকরো লেগে মৃত্যু হয় এক ভারতীয়ের।

কুয়েতের বিদ্যুৎ এবং জল মন্ত্রক সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে ইরানের এই হামলার নিন্দা করেছে। একই সঙ্গে কুয়েত প্রশাসনের তরফে জানানো হয়েছে, হামলার জেরে বিদ্যুৎ এবং জলশোধন কেন্দ্রটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা।

কুয়েতের এই ঘটনার পর পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিও সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক রয়েছে। ‘আল জাজ়িরা’-র প্রতিবেদন অনুসারে, বাহরিন, আমিরশাহি এবং সৌদি আরবে স্থানীয়দের সতর্ক করতে ‘এয়ার সাইরেন’ বাজানো হচ্ছে। বাহরিনের কয়েক জন বাসিন্দার দাবি, তাঁরা সকাল থেকেই বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন। সে দেশের সেনাবাহিনী অবশ্য জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ক্ষেপণাস্ত্র হানা রুখছে। সেই কারণেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
সর্বশেষ
২১ ঘণ্টা আগে
Kuwait Iran US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy