Advertisement
E-Paper

টেট-কাণ্ড নিয়ে রাজভবনে বাম ছাত্র-যুব

টেট কেলেঙ্কারির বিচার এবং নির্দিষ্ট সময়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার রাজভবন অভিযান করল ১২টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। বাম ছাত্র-যুবরা এ দিন কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৫ ০২:৫০
ছবি: প্রদীপ আদক

ছবি: প্রদীপ আদক

টেট কেলেঙ্কারির বিচার এবং নির্দিষ্ট সময়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার রাজভবন অভিযান করল ১২টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। বাম ছাত্র-যুবরা এ দিন কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে। সেখানে ম্যাটাডোরের উপর সংক্ষিপ্ত সভায় ছাত্র-যুব নেতারা ছাড়াও সিপিএম সাংসদ মহম্মদ সেলিম এবং কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য ছিলেন। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১২ জনের প্রতিনিধি দল সভাস্থল থেকে রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে দাবিপত্র দেয়। রানি রাসমণি অ্যাভিনিউয়ে এ দিন সভা শুরুর আগে পুলিশের ব্যারিকেড ঘিরে ধস্তাধস্তি হয়। সভায় টেট কেলেঙ্কারির বিস্তারিত বিবরণ দিয়ে বিকাশবাবু বলেন, ‘‘আমি আদালতে লড়ছি। কিন্তু আদালতের কাজকে ত্বরান্বিত করতে গেলে আপনাদের এই আন্দোলনের চাপ প্রয়োজন।’’ সেলিমের হুঁশিয়ারি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে জেল থেকে বাঁচাতে পারেননি। টেট কেলেঙ্কারির নায়কদেরও বাঁচাতে পারবেন না।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy