Advertisement
E-Paper

ইস্তানবুলে পর্যটন কেন্দ্রেই বিস্ফোরণ, নিহত ১০, আহত অন্তত ১৫

ফের বিস্ফোরণ ইস্তানবুলে। মঙ্গলবার সকালের ওই বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে এক জন দক্ষিণ কোরীয় পর্যটক আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে বলে তুরস্কের সরকারি সূত্রের খবর। প্রাথমিক ভাবে এটাকে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ বলে মনে করছে প্রশাসন। এর পিছনে সন্ত্রাসবাদী সংগঠনের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রশাসনিক এক কর্তা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ১৭:২৪
বিস্ফোরণের পর। ইস্তানবুলে রয়টার্সের তোলা ছবি।

বিস্ফোরণের পর। ইস্তানবুলে রয়টার্সের তোলা ছবি।

ফের বিস্ফোরণ ইস্তানবুলে। মঙ্গলবার সকালের ওই বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে এক জন দক্ষিণ কোরীয় পর্যটক আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে বলে তুরস্কের সরকারি সূত্রের খবর। প্রাথমিক ভাবে এটাকে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ বলে মনে করছে প্রশাসন। এর পিছনে সন্ত্রাসবাদী সংগঠনের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রশাসনিক এক কর্তা।

গোটা বিশ্বের পর্যটকদের কাছে অতি পরিচিত এবং ঐতিহাসিক ‘ব্লু মস্ক’ থেকে ২৫ মিটার দূরে একটি পার্কের কাছে ওই বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই ছিল যে, বেশ কয়েক কিলোমিটার দূর থেকে তার আওয়াজ শুনতে পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আশপাশের ঘরবাড়ি জোরে কেঁপে ওঠে। পুলিশ ওই এলাকা সিল করে দেয়। দ্বিতীয় কোনও বিস্ফোরণ হতে পারে, এই আশঙ্কায় নাগরিকদের সতর্ক করে পুলিশ। হেলিকপ্টারে গোটা এলাকায় নজরদারি শুরু হয়। বিস্ফোরণের পরে তুরস্কের প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী-সহ প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন।

এই সংক্রান্ত খবর • তুরস্কে বিস্ফোরণ, হত ২৭

গত বছরের মাঝামাঝি তুরস্কের সুরুস শহরে বিস্ফোরণে নিহত হন ২৭ জন। ওই হামলায় আহতের সংখ্যা একশও ছাড়িয়ে যায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy