সৌদি আরবের প্রিন্স সুলতান বায়ুসেনাঘাঁটিতে পর পর ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। মার্কিন প্রশাসনের দুই কর্তার মন্তব্যকে উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শুক্রবারের সেই হামলায় মার্কিন বায়ুসেনার পাঁচটি বিমান ধ্বংস হয়েছে। মাঝ-আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত হয় এই বিমানগুলি। সে রকমই পাঁচটি বিমানকে ধ্বংস করা হয়েছে বলে ইরানের দাবি। তবে এই হামলায় কেউ হতাহত হননি।
এই হামলার আগেই ইরাকে মার্কিন সেনার কেসি-১৩৫ বিমান ইরাকের মাটিতে ভেঙে পড়ে। মার্কিন সেনা সূত্রে দাবি করা হয়েছে, সেই ঘটনায় ছয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। পশ্চিম ইরাকের মাটিতে ভেঙে পড়ে আমেরিকার সেই সামরিক বিমানটি। তার পরই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য ইসলামিক রেজ়িস্ট্যান্স ইন ইরাক’ মার্কিন বিমানটিকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করে বিবৃতি জারি করে। যদিও তাদের বিবৃতি জারির কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড পাল্টা দাবি করে, বিমানটিকে কেউ গুলি করে নামায়নি। বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে।
আমেরিকা জানায়, দু’টি বিমান ‘অপারেশন এপিক ফিউরি’ (ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের নাম)-র কাজে ইরাকের আকাশপথ ব্যবহার করছিল। একটি বিমান নিরাপদে অবতরণ করলেও, কেসি-১৩৫ ট্যাঙ্কার ভেঙে পড়ে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার পেন্টাগন প্রধান তথা মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযান জারি রাখা হবে। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে পশ্চিম এশিয়ায় বিপুল সংখ্যায় সামরিক বিমান মোতায়েন করেছে আমেরিকা। তার মধ্যে যুদ্ধবিমান ছাড়াও মাঝ-আকাশে জ্বালানি ভরার জন্য কেসি-১৩৫ এর মতো জ্বালানি সরবরাহকারী বিমানও মোতায়েন করা হয়েছে। বোয়িং সংস্থা ১৯৫০ এবং ৬০-এর দশকে এই বিমান তৈরি করেছিল। মার্কিন বায়ুসেনার ‘মেরুদণ্ড’ও বলা হয় এই বিমানকে। অভিযান চলাকালীন কোনও যুদ্ধবিমানের যদি জ্বালানি ভরার প্রয়োজন হয়, তা হলে অবতরণ না করিয়েই মাঝ-আকাশে কী ভাবে জ্বালানি ভরানো যায়, সেই ভাবনাচিন্তা থেকেই এই বিমান তৈরি করে বোয়িং। যুদ্ধবিমানের পাশাপাশি এই বিমানগুলিও উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে মার্কিন বায়ুসেনাঘাঁটিতে মোতায়েন করেছে আমেরিকা। যদিও আমেরিকার তরফে পাঁচটি সামরিক বিমান ধ্বংসের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:৪৩
ইরান যদি সমঝোতায় রাজি না হয়, পরবর্তী পদক্ষেপ কী হবে আমেরিকার? জানিয়ে দিলেন মার্কিন বিদেশসচিব রুবিয়ো -
০৮:৩১
ইরানের তিন দফা প্রস্তাব না-ও মানতে পারে ট্রাম্পের প্রশাসন! শান্তি আলোচনার পথের কাঁটা কি সেই পারমাণবিক কর্মকাণ্ডই? -
ইরানের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করতে সংযুক্ত আরব আমিরশাহিকে ‘আয়রন ডোম’ দিচ্ছে ইজ়রায়েল! দাবি রিপোর্টে
-
পাকিস্তানে ফের বৈঠকের জন্য প্রস্তুত আমেরিকা-ইরান, তবে প্রথম বারের দুই নেতাই বাদ! কোন দেশ কাকে সরাল? কেন?
-
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে?