Advertisement
E-Paper

Afghanistan Crisis: প্রাক্তন আফগান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক তালিবান কম্যান্ডারের, সরকার গঠন নিয়ে আলোচনা

তালিবান জানিয়েছে, কারজাইয়ের সঙ্গে এই বৈঠকে ছিলেন আশরফ গনি সরকারের শান্তি দূত আবদুল্লাহ্‌ আবদুল্লাহ্‌। আর কেউ ছিলেন কি না তা জানানো হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ১৫:৫০
চলছে বৈঠক

চলছে বৈঠক ছবি সৌজন্যে টুইটার

আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করলেন তালিবান কম্যান্ডার তথা দলের হাক্কানি নেটওয়ার্কের প্রধান আনাস হাক্কানি। বুধবার দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তালিবান কাবুলের দখল নেওয়ার পরে সেখানে সরকার গঠন করতে চাইছে। সেই বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।
তালিবানের তরফে জানানো হয়েছে, কারজাইয়ের সঙ্গে এই বৈঠকে ছিলেন আশরফ গনি সরকারের শান্তি দূত আবদুল্লাহ্‌ আবদুল্লাহ্‌। আর কেউ বৈঠকে ছিলেন কি না তা জানানো হয়নি। আলোচনার মাধ্যমে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সেই বিষয়েও কিছু জানায়নি তালিবান।

তালিবানের যুদ্ধের দিকটি দেখে এই হাক্কানি নেটওয়ার্ক। মূলত পাকিস্তান সীমান্তে তাদের প্রধান শিবিরগুলি রয়েছে। গত কয়েক বছরে আফগানিস্তান ও পাকিস্তানে বেশ কিছু বড় হামলার পিছনে এই হাক্কানি নেটওয়ার্কের হাত রয়েছে। আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠার পিছনেও মূল শক্তি তারা। এই পরিস্থিতিতে তাদের প্রধানের সঙ্গে কারজাইয়ের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Afghanistan taliban Hamid Karzai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy