Advertisement
E-Paper

Bizarre: ছাগলের সঙ্গে যৌনমিলন! বেত্রাঘাতের শাস্তির সঙ্গে ২০ বছরের জেল হতে পারে বৃদ্ধের

পোষ্যের অস্বাভাবিক চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন ছাগলের পালিকা। তখন তিনি ছাগলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ওই বৃদ্ধকে দেখেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৬:২২
গ্রাফিক—শৌভিক দেবনাথ।

গ্রাফিক—শৌভিক দেবনাথ।

‘অস্বাভাবিক যৌনতা’র অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ওই বৃদ্ধের নাম সারি হাসান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশীর পোষ্য ছাগলের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। মাসখানেক আগে ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে। সেই সংক্রান্ত মামলাটি এখন সে দেশের আদালতে বিচারাধীন। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত বৃদ্ধের ২০ বছরের জেল এবং জরিমানা বা বেত্রাঘাতের শাস্তিও হতে পারে।

এ বছর ২৭ জুলাই বাড়ির পিছনে পোষ্যের অস্বাভাবিক চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন ছাগলের পালিকা। তখন তিনি ছাগলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ওই বৃদ্ধকে দেখেন। তাঁকে দেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ। এই ঘটনার পরই ছাগলটির মৃত্যু হয়। তার পরই ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। বৃদ্ধের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা দায়ের করে সে‌ দেশের পুলিশ।

সম্প্রতি সে দেশের আদালতে উঠেছিল মামলাটি। প্রথমে স্বীকার করলেও আদালতে নিজের দোষ অস্বীকার করেছেন অভিযুক্ত বৃদ্ধ। ওই বৃদ্ধের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে দিয়েছেন বিচারক। তাই জেলেই থাকতে হচ্ছে ছাগলের সঙ্গে যৌনতায় অভিযুক্ত ওই বৃদ্ধকে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৪ ডিসেম্বর।

bizarre Malaysia police Old Man Sexual abuse
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy