Advertisement
E-Paper

হাতে-পায়ে গাছের শিকড়ের মতো জড়ুল!

এক সময় রিকশা চালাতেন আবুল বাজানদার। কিন্তু আজ আর হাত নাড়াতেই পারেন না এক সন্তানের বাবা আবুল। বাংলাদেশের খুলনার বাসিন্দা বছর ছাব্বিশের আবুল বিরল ত্বকের রোগে আক্রান্ত। তাঁর রোগের কারণে তাঁকে ‘ট্রি ম্যান’ বলে ডাকে সকলে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০২
আবুল বাজানদার। এএফপি-র তোলা ছবি।

আবুল বাজানদার। এএফপি-র তোলা ছবি।

এক সময় রিকশা চালাতেন আবুল বাজানদার। কিন্তু আজ আর হাত নাড়াতেই পারেন না এক সন্তানের বাবা আবুল। বাংলাদেশের খুলনার বাসিন্দা বছর ছাব্বিশের আবুল বিরল ত্বকের রোগে আক্রান্ত। তাঁর রোগের কারণে তাঁকে ‘ট্রি ম্যান’ বলে ডাকে সকলে।

কারণ?

হাতে-পায়ের থেকে গাছের শিকড়ের মতো জড়ুল নেমেছে তাঁর। আবুল বলেন, বছর দশেক আগে এমন বিরল রোগে আক্রান্ত হন আবুল। দিন আনি দিন খাই ঘরে তো আর বার বার নাপিতের কাছে গিয়ে এমন সমস্যা মেটানো যায় না। সে তো বিলাসিতা। তাই নিজেই কাটার চেষ্টা করেন আবুল। কিন্তু সে বড়ই যন্ত্রণাদায়ক। কাটতে তো পারাই যায় না যন্ত্রণার চোটে অসুস্থ হয়ে পড়েন আবুল। আস্তে আস্তে চলাফেরার ক্ষমতাই চলে যায় আবুলের। দেখতে দেখতে দু’হাত এবং পা থেকে ডজন ডজন জড়ুল নামতে থাকে। এখন সেই জড়ুলগুলোর মাপ দাঁড়িয়েছে দুই থেকে তিন ইঞ্চি। আবুল জানান, অনেক উপায় অবলম্বন করেও মুক্তি মেলেনি। ভারতে যাওয়ার কথাও ভাবে আবুলের পরিবার। কিন্তু অর্থাভাবে ভারতে যেতে পারেননি আবুল।

অবশেষে আবুলকে তাঁর যন্ত্রণা থেকে মুক্তি দিতে এগিয়ে আসেন ঢাকা মেডিক্যাল কলেজের এক দল চিকিত্সক। বর্তমানে সেখানেই ভর্তি আবুল। কিছু দিনের মধ্যেই আবুলের শরীর থেকে অপারেশন করে জড়ুল বাধ দেওয়া হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামন্ত লাল সেন জানিয়েছেন, কৈশোরে এই বিরল জিনঘটিত রোগে আক্রান্ত হন আবুল। বছর চারেক আগে সমস্যা গুরুতর হয়। এই রোগটির নাম এপিডার্মো ডিসপ্লাসিয়া ভেরুসিফরমিস। এই রোগে আক্রান্ত ব্যক্তির ত্বকের কোন অংশে অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়। এটিকে ট্রি ম্যান ডিজিজও বলে। বাংলাদেশে এমন রোগী এই প্রথম। এর আগে ২০০৮ সালে ইন্দোনেশিয়ায় এমন রোগের কথা শোনা গিয়েছিল।

এখন ঢাকার চিকিত্সকের হাত ধরেই আশায় বুক বেঁধেছেন আবুল বাজানদার।

এই সংক্রান্ত আরও খবর...

জেনে নিন কোন ব্লাড গ্রুপে কোন রোগ হতে পারে

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy