ইরানের আকাশ থেকে নেমে এল কালো বৃষ্টি। তৈলভান্ডারগুলিতে একের পর এক হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। বিষাক্ত কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ। বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। টানা ১৫ দিনের সামরিক সংঘাতের জেরে ইরানের বহু তৈলভান্ডারকে নিশানা করছে আমেরিকা এবং ইজ়রায়েল। তেহরানের বেশ কয়েকটি তৈলভান্ডার ধ্বংস করা হয়েছে। ফলে ইরানের আকাশে ক্রমাগত ঘন কালো ধোঁয়া জমছিল, দূষিত হচ্ছিল বায়ুমণ্ডল। আকাশে জমা মেঘ থেকে বৃষ্টি নামতেই আতঙ্ক ছড়িয়েছে ইরানের সাধারণ নাগরিকদের মধ্যে।
তেহরানের বাসিন্দাদের দাবি, শনিবার থেকে ‘কালো’ বৃষ্টি শুরু হয়েছে। চোখ জ্বলা, শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, তৈলাক্ত এবং কালো রঙের জলের ফোঁটা আকাশ থেকে নেমে আসছে। এর মধ্যেই সামরিক সংঘাতের কারণে বাতাসে দূষণ বাড়তে থাকায় উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। বাতাসে যখন বিপুল পরিমাণে বিষাক্ত রাসায়নিক, ছাই মিশতে শুরু করে, বৃষ্টির সময় সেগুলিই জলের ফোঁটার সঙ্গে নীচে নেমে আসে। কোনও তৈলভান্ডারে আগুন লাগলে বা দাবানল, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটলে বাতাসে বিষাক্ত গ্যাস এবং ছাই বিপুল পরিমাণে মিশে যায়, বৃষ্টির সঙ্গে সেগুলি নেমে আসে।
এই বৃষ্টিতে থাকতে পারে সালফার যৌগ, নাইট্রোজেন অক্সাইড, কালো কার্বন ও বিভিন্ন বিষাক্ত রাসায়নিক। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এ সব কণা মানুষের ফুসফুসের গভীরে ঢুকে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, এমনকি দীর্ঘমেয়াদে হৃদ্রোগ ও ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, এই দূষিত বৃষ্টির কারণে মানুষের শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই পরিস্থিতিতে বাইরে না বার হওয়াই ভাল। এই ‘কালো’ বৃষ্টির সংস্পর্শে এলে ত্বক এবং ফুসফুসের ক্ষতি হতে পারে। এই প্রথম নয়, দিন কয়েক আগেও ইরানে এই ধরনের বৃষ্টি হয়েছে। সামরিক সংঘাতের মধ্যে নতুন একটি আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে ইরানে। স্বাস্থ্য নিয়ে আতঙ্ক বাড়ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
ইরান যদি সমঝোতায় রাজি না হয়, পরবর্তী পদক্ষেপ কী হবে আমেরিকার? জানিয়ে দিলেন মার্কিন বিদেশসচিব রুবিয়ো
-
ইরানের তিন দফা প্রস্তাব না-ও মানতে পারে ট্রাম্পের প্রশাসন! শান্তি আলোচনার পথের কাঁটা কি সেই পারমাণবিক কর্মকাণ্ডই?
-
ইরানের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করতে সংযুক্ত আরব আমিরশাহিকে ‘আয়রন ডোম’ দিচ্ছে ইজ়রায়েল! দাবি রিপোর্টে
-
পাকিস্তানে ফের বৈঠকের জন্য প্রস্তুত আমেরিকা-ইরান, তবে প্রথম বারের দুই নেতাই বাদ! কোন দেশ কাকে সরাল? কেন?
-
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে?