Advertisement
E-Paper

টুকরো খবর

রংচঙে সুদৃশ্য পার্সেল। তার ভিতরেই মিলল শিশুর কাটা মাথা, হাত, ছোট ছোট পা, চামড়ার অংশ। তাইল্যান্ডের ঘটনা। পুলিশ জানিয়েছে, পার্সেলটি আমেরিকায় পৌঁছনোর কথা ছিল। স্ক্যানারের ভিতর দিয়ে সেটিকে নিয়ে যাওয়ার সময়ই নজরে আসে খণ্ডাংশগুলি। পুলিশের ধারণা, ওই পার্সেলের মধ্যে দিয়ে একাধিক শিশুর হাত, পা, মাথা কেটে বিদেশে পাঠানোর চেষ্টা চলছিল। এ নিয়ে আর কোনও তথ্য দিতে পারেনি পুলিশ।

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০২:১২

পার্সেলে মিলল শিশুদের দেহাংশ

সংবাদ সংস্থা • ব্যাঙ্কক

রংচঙে সুদৃশ্য পার্সেল। তার ভিতরেই মিলল শিশুর কাটা মাথা, হাত, ছোট ছোট পা, চামড়ার অংশ। তাইল্যান্ডের ঘটনা। পুলিশ জানিয়েছে, পার্সেলটি আমেরিকায় পৌঁছনোর কথা ছিল। স্ক্যানারের ভিতর দিয়ে সেটিকে নিয়ে যাওয়ার সময়ই নজরে আসে খণ্ডাংশগুলি। পুলিশের ধারণা, ওই পার্সেলের মধ্যে দিয়ে একাধিক শিশুর হাত, পা, মাথা কেটে বিদেশে পাঠানোর চেষ্টা চলছিল। এ নিয়ে আর কোনও তথ্য দিতে পারেনি পুলিশ। কে বা কারা এর পিছনে রয়েছে, সে নিয়েও চুপ তাঁরা। তবে ওই পার্সেল থেকে পাওয়া খণ্ডাংশগুলি যে কোনও এক জনের নয়, সে ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছে তাইল্যান্ড প্রশাসন। তাদের ধারণা, দেহাংশগুলি শিশুদের। তবে একটি দেহাংশ সম্ভবত কোনও প্রাপ্তবয়স্কের। কারণ তাতে উল্কি আঁকা। সব ক’টিকেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ফরম্যালডিহাইড দ্রবণে চুবিয়ে রাখা ওই দেহাংশগুলি গর্ভস্থ শিশুর না কি সদ্যোজাতের, পরীক্ষার ফল আসার পরই তা জানা যাবে। উল্লেখ্য, ২০১২ সালে এ রকম ভাবেই ছ’টি মানবভ্রূণের সন্ধান পেয়েছিল তাইল্যান্ডের পুলিশ। সে বার সেগুলি উদ্ধার হয়েছিল ব্রিটেনের এক বাসিন্দার মালপত্র থেকে। অভিযোগ ছিল, তন্ত্রসাধনার কাজে লাগাতেই সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ বারও সে রকম কিছু হয়েছে কিনা, তা নিয়ে পুলিশ কিছু বলতে চায়নি।

ইতিহাসকে চ্যালেঞ্জ

সংবাদ সংস্থা • ইস্তানবুল

আমেরিকার ইতিহাস পাল্টে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট! দক্ষিণ আমেরিকা এবং তুরস্কের মুসলিম নেতাদের একটি সম্মেলনে শনিবার প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোগান বলেন, “কলম্বাসের ৩০০ বছর আগেই মুসলিম অভিযাত্রীরা আমেরিকার খোঁজ পেয়েছিলেন। তখন ১১৭৮ খ্রিস্টাব্দ। সেই সময়ে কিউবায় একটি ধর্মস্থানও প্রতিষ্ঠা করেন ওই অভিযাত্রীরা। কলম্বাস তো কিউবার উপকূলবর্তী এলাকায় একটি ধর্মস্থানের উল্লেখও করেছিলেন।” ইতিহাসবিদেরা প্রেসিডেন্টের দাবি সমর্থন না করলেও দক্ষিণ আমেরিকার সঙ্গে তুরস্কের যোগাযোগ যে শতাব্দী প্রাচীন তা-ও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy