Advertisement
E-Paper

Health: ভারতে তৈরি অ্যারোমাথেরাপি স্প্রে থেকে ছড়াচ্ছে বিরল রোগ, দাবি আমেরিকা

আমেরিকার সিডিসি-র তরফ শুক্রবার এই কথা জানানো হয়েছে। জর্জিয়ায় যে আক্রান্তের সন্ধান মিলেছে, তাঁর বাড়িতে রয়েছে ভারতে তৈরি স্প্রেটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৪:৩৬

প্রতীকী ছবি।

বিরল জীবাণু সংক্রমণ আতঙ্ক বাড়াচ্ছে আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে। প্রশাসনের তরফে বলা হয়েছে এই সংক্রমণ হচ্ছে বিশেষ ধরনের অ্যারোমাথেরাপি দ্রব্য থেকে। সেই জিনিসগুলি ভারতে তৈরি। আমেরিকার সিডিসি-র তরফ শুক্রবার এই কথা জানানো হয়েছে। জর্জিয়ায় যে আক্রান্তের সন্ধান মিলেছে, তাঁর বাড়িতে রয়েছে ওই স্প্রে। এটি সাধারণের হাতের নাগালের মধ্যেই বিক্রি হচ্ছে বিভিন্ন বহুজাতিক পণ্য বিক্রেতা সংস্থার দোকানে। সেই কারণেই দ্রুত রোগ ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত জর্জিয়া, টেক্সাস, কানসাস এবং মিনেসোটায় এই রোগ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের, যার মধ্যে একটি শিশুও রয়েছে।

শুক্রবার ক্রেতা সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়, বিক্রয়কারী দোকানটি এই স্প্রেটি প্রায় চার হাজার বোতল বিক্রি করে ফেলেছে। যে ক’জন এই রোগে আক্রান্ত হয়েছে, তাঁদের চার জনের মধ্যে এক জনের বাড়িতেই এই সুগন্ধীটির বোতল পাওয়া গিয়েছে। বাকি তিন জনের বাড়িতে পাওয়া সুগন্ধীর বোতলও পরীক্ষা করা হচ্ছে।

‘বুরখোলডেরিয়া সিউডোম্যালিয়াই’ নামে এই জীবাণু মূলত পাওয়া যায় দক্ষিণ এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ায়। আমেরিকার স্থানীয় মানুষদের মধ্যে কখনই এই রোগের সংক্রমণ দেখা যায়নি। প্রতি বছর আমেরিকায় যে মানুষেরা এই রোগে আক্রান্ত হন, তাঁদের সকলেরই বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। তবে ২০২১ সালে কয়েক মাসের মধ্যে স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে। সকলের ক্ষেত্রেই তাঁদের বাড়িতে এই স্প্রেটির সন্ধান পাওয়া গিয়েছে। প্রশাসন জানিয়েছে, খোলা বাজারে যাতে এই স্প্রে বিক্রি না হয়, তা সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

america Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy