আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন, ইরান যে প্রস্তাব দিয়েছে, তাতে তিনি সন্তুষ্ট নন। প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও তেহরানের তরফে অভিযোগ করা হয়েছিল। শনিবার তা নিয়ে ফের নতুন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, ইরানের দেওয়া প্রস্তাবের একটি ‘ধারণা’ তাঁকে জানানো হয়েছে। প্রস্তাবটির আক্ষরিক শব্দচয়ন দেখার জন্য তিনি অপেক্ষা করছেন। অর্থাৎ, ইরানের কাছ থেকে লিখিত ভাবে এখনও কোনও প্রস্তাব পাননি বলে দাবি করেছেন ট্রাম্প। প্রস্তাবে লিখিত আকারে কী কী বলা হয়, কোন শব্দ ব্যবহার করা হয়, তার উপর আমেরিকা-ইরানের চুক্তি নির্ভর করছে। একইসঙ্গে ইরানের উপর ফের হামলা শুরুর ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প।
সংবাদসংস্থা রয়টার্স ইরানের এক বরিষ্ঠ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পকে দেওয়া প্রস্তাবে হরমুজ় প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। ওই জলপথে আমেরিকা যে অবরোধ চালাচ্ছে, তা অবিলম্বে তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইরান। এ ছাড়া, ইরানের যে পারমাণবিক প্রকল্পে আমেরিকার আপত্তি, তা নিয়ে পরে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করে তেহরান। প্রাথমিক ভাবে এই প্রস্তাবই ট্রাম্প ফিরিয়ে দিয়েছেন বলে দাবি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরান তার কৃতকর্মের যথেষ্ট মূল্য এখনও দেয়নি।
আরও পড়ুন:
শনিবার ফ্লরিডার ওয়েস্ট পাম বিচ থেকে মায়ামির বিমানে ওঠার আগে ট্রাম্পকে সাংবাদিকেরা ইরানের প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করেন। তিনি জবাবে বলেন, ‘‘ওরা আমাকে একটা প্রস্তাবের ধারণা দিয়েছে। এ বার সেটা লিখিত আকারে দেবে।’’ সমাজমাধ্যমে ইরানের প্রস্তাব নিয়ে এর পর ফের মুখ খোলেন ট্রাম্প। জানান, ইরান কোনও গ্রহণযোগ্য প্রস্তাব দেবে বলে তিনি কল্পনাই করতে পারছেন না। এখনও তাদের যথেষ্ট মূল্য চোকাতে হয়নি।
ইরানের বিরুদ্ধে কি ফের হামলা চালাতে পারে আমেরিকা? ট্রাম্প সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘‘আমি সেটা সংবাদমাধ্যমে বলতে চাই না। যদি ওরা দুর্ব্যবহার করে, যদি খারাপ কিছু করে, তখন দেখা যাবে। তবে সম্ভাবনা একটা আছেই।’’
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। দীর্ঘ দিন দু’পক্ষের সংঘাত হয়েছে। হরমুজ় প্রণালীতে বাধা পেয়েছে পণ্য চলাচল। তাতে বিশ্বের বাজারে জ্বালানি সঙ্কট ক্রমে তীব্র হয়েছে। আমেরিকার আইন অনুযায়ী, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনও সামরিক অভিযান ৬০ দিনের বেশি চালাতে পারেন না প্রেসিডেন্ট। সেই সময়সীমা ১ মে শেষ হয়েছে। ট্রাম্প কংগ্রেসে দাবি করেছেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক কোনও সমঝোতায় আসতে পারেননি তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৮:০১
হরমুজ় প্রণালীর কাছে ইরানের ড্রোন দেখেই হামলা মার্কিন বাহিনীর! পর পর গোলাবর্ষণ, ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া -
মার্কিন আইনসভায় জোর ধাক্কা ট্রাম্পের! ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, দ্রুত বাহিনী সরানোর নির্দেশ
-
মোজতবা জীবিতই, শান্তিচুক্তির আলোচনাতে যোগও দিচ্ছেন! দাবি রুবিয়োর, ইরানের উপর বিধিনিষেধ কি তুলবেন ট্রাম্প?
-
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের