Advertisement
E-Paper

Earthquake: কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পাকিস্তান, মৃত অন্তত ২০, আহত দুই শতাধিক

কম্পনের উৎসস্থল ছিল কোয়েটা প্রদেশের পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে ১০২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ০৮:৪৯
ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

বৃহস্পতিবার ভোরবেলায় ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। দ্য ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল কোয়েটা প্রদেশের পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে ১০২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।

কম্পনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি শহর হারনাই ও বালুচিস্তান। খুব ভোরে এই কম্পন অনুভূত হয়। তখনও ঘুমে আচ্ছন্ন মানুষ। কম্পনের তীব্রতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি। ঘুমের মধ্যে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের।

বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া উল্লা জানিয়েছেন, প্রাথমিক ভাবে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন দুশো জনেরও বেশি। মৃতদের মধ্যে ছয় শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

pakistan earthquake Balochistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy