মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানোর কথা ভেবেও শেষ পর্যন্ত পিছু হটল ইউরোপীয় ইউনিয়ন! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্কযুদ্ধ এড়াতে আপাতত দর কষাকষির দরজা খোলা রাখতে চাইছে তারা। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় করতে চায়। যদিও এর আগে মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় কমিশন।
সংবাদ সংস্থা রয়টার্সের হাতে ইউরোপীয় কমিশনের প্রস্তাব সংক্রান্ত কিছু নথি আসে। ওই নথির ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি মার্কিন পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্কের সিদ্ধান্তে সিলমোহর দিতে পারে। হিরে, সসেজ, বাদাম, সয়াবিন-সহ বিবিধ পণ্যের উপর শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটল তারা। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যপ্রধান মার্কোস সেফকোভিক জানান, ইউরোপীয় ইউনিয়ন ভীষণ ভাবে আলোচনার পক্ষে। তবে অনন্তকাল অপেক্ষা করা হবে না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আমেরিকার বাজারে ইউরোপীয় পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর পর থেকে ইউরোপীয় দেশগুলির কী পদক্ষেপ হবে, সে দিকে নজর রয়েছে বিশ্বের বাণিজ্যমহলের। চিন-সহ কিছু দেশ আমেরিকার উপর ‘পাল্টা শুল্ক’ চাপানোর হুঁশিয়ারিও দিয়েছে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি কোনও পাল্টা শুল্ক চাপায় কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ধোঁয়াশা এখনও রয়েই গেল, তবে আপাতত ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার দরজা খুলে রাখতে চাইছে ইউরোপ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার