Advertisement
E-Paper

Taliban: আফগান বায়ুসেনার বিমান ভেঙে পড়ল উজবেকিস্তানে, ছিলেন গনির নিরাপত্তারক্ষীরা

রবিবার ৮৪ জন আফগান সেনা সীমান্ত পেরিয়ে উজবেকিস্তানের প্রবেশ করায় তাঁদের আটক করা হয়েছে বলেও জানিয়েছে উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৭:২৯
চলছে উদ্ধারকাজ।

চলছে উদ্ধারকাজ। ছবি: টুইটার থেকে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনির নিরাপত্তারক্ষীদের নিয়ে যাওয়ার সময় আফগান বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়ল উজবেকিস্তানের সীমান্ত এলাকায়। দেশের প্রতিরক্ষা মন্ত্রক সে কথা জানিয়েছে।

উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বাখরম জুলফিকারভ বলেন, ‘‘উজবেকিস্তানের সুরখান্দরিয়া এলাকায় আফগান বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়েছে। এখনও ঘটনাস্থলে তল্লাশি চলছে। বিস্তারিত খবর পরে দেওয়া হবে।’’ সূত্রের খবর, বিমান ভেঙে পড়লেও কারও মৃত্যু হয়নি। যদিও কয়েক জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ৮৪ জন আফগান সেনা সীমান্ত পেরিয়ে উজবেকিস্তানের প্রবেশ করায় তাঁদের আটক করা হয়েছে বলেও জানিয়েছে উজবেকিস্তান।

কাবুল ছেড়ে পালানোর পরে প্রথমে শোনা গিয়েছিল গনি তাজিকিস্তানে যাবেন। যদিও সে দেশে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলেই খবর। বর্তমানে তিনি ওমানে রয়েছেন বলে জানা গিয়েছে।

Afghanistan Kabul Plane Crash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy