Advertisement
E-Paper

রথ ও ইদের খুশিতে দেশবাসীকে শুভেচ্ছা হাসিনা-মোদীর

বিষাদের আবহেই এসে গেল খুশির উৎসব। গুলশনে হামলার বিষাদময় স্মৃতির এখনও তাজা। এরই মাঝে বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হল রথযাত্রা উৎসব। সেই সঙ্গে রাত ফুরোলেই খুশির ইদ। বুধবার শহরের ইস্কন মন্দিরে চিরাচরিত প্রথায় শুরু হল রথযাত্রা উৎসব।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ২২:০৫

বিষাদের আবহেই এসে গেল খুশির উৎসব। গুলশনে হামলার বিষাদময় স্মৃতির এখনও তাজা। এরই মাঝে বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হল রথযাত্রা উৎসব। সেই সঙ্গে রাত ফুরোলেই খুশির ইদ। বুধবার শহরের ইস্কন মন্দিরে চিরাচরিত প্রথায় শুরু হল রথযাত্রা উৎসব। বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রুদূত হর্ষবর্ধন শ্রিংলা ইস্কনের জগন্নাথ মন্দিরে আনুষ্ঠানিক ভাবে এই উৎসবের সূচনা করেন। রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে বিশেষত হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি, ইদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ, বিরোধী নেত্রী বিএনপি-র খালিদা জিয়া-সহ বিশিষ্টরা।

পাশাপাশি, খুশির ইদ উপলক্ষে দেশবাসী তথা পড়শি বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছাবার্তা দেন তিনি। পাশাপাশি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সৌদি আরবের কিং সলোমন, সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ-সহ কাতার, আফগানিস্তান, ইয়েমেন ও মলদ্বীপের প্রেসিডেন্টকেও ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মোদী।

আরও পড়ুন

Advertisement

দেশ আগে! সন্ত্রাস আবার এক সুরে মেলালো হাসিনা-খালেদাকে

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy