Advertisement
E-Paper

গোপন আলোচনা ‘ফাঁস’, জি-২০ বৈঠকে গিয়ে কথা কাটাকাটিতে জড়ালেন জিনপিং এবং ট্রুডো!

ভিডিয়োয় দেখা গিয়েছে, পার্শ্ববৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্প্রতি যে কথাবার্তা হয়েছে, তা ‘ফাঁস’ হয়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করছেন জিনপিং।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২২:০৭
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

জি-২০ সম্মেলনে গিয়ে নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে যোগদানকারী রাষ্ট্রের নেতাদের। দ্বিপাক্ষিক সম্পর্ক নজরে রেখে নিজেদের মধ্যে পার্শ্ববৈঠকও করছেন তারা। এ সবের মাঝেই কথা কাটাকাটিতে জড়াতে দেখা গেল দুই রাষ্ট্রনেতাকে! চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

দুই রাষ্ট্রনেতার মধ্যে বাদানুবাদের একটি ভিডিয়ো সম্প্রচারিত হচ্ছে বেশ কিছু সংবাদমাধ্যমে। সেই ভিডিয়োর সত্যতা অবশ্য আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পার্শ্ববৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্প্রতি যে কথাবার্তা হয়েছে, তা ‘ফাঁস’ হয়ে যাওয়ায় বিরক্তি প্রকাশ করছেন জিনপিং। তাঁকে বলতে শোনা যায়, ‘‘এটা ঠিক হয়নি। আমাদের মধ্যে নিশ্চয়ই এ রকম কথা হয়নি!’’ চিনের প্রেসিডেন্টের এই কথার প্রেক্ষিতে ট্রুডোকে বলতে শোনা যায়, ‘‘কানাডায় আমরা বাক্‌স্বাধীনতা, মুক্ত আলোচনায় বিশ্বাস করি। আমরা এ ভাবেই চালিয়ে যাব। আমরা নিশ্চয়ই একসঙ্গে কাজ করব। কিন্তু কিছু বিষয়ে আমাদের মতানৈক্য থাকবেই।’’

প্রায় বছর তিনেক পর বালিতে মুখোমুখি হয়েছেন জিনপিং এবং ট্রুডো। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পার্শ্ববৈঠকও করেছেন তাঁরা। সূত্রের খবর, মেরেকেটে মিনিট দশেকের ওই আলোচনায় ঘরোয়া বিষয়ে চিনের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রেসিডেন্ট। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান, উত্তর কোরিয়ার বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে দাবি ওই সূত্রের।

Xi Jinping Justin Trudeau
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy