আশঙ্কা প্রকাশ করা হয়েছিল শুক্রবারই। রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) মঙ্গলবার স্পষ্ট ভাষায় জানাল, ইজ়রায়েলি বিমানহানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতানজ় পরমাণুকেন্দ্র। আর তা থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার রাতে ইরানের পরমাণুকেন্দ্রে বিমানহানা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। ওই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন রাইজ়িং লায়ন’! আইএইএ-র ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি জানিয়েছেন, অভিযানের পর থেকেই তাঁরা ইরানের পরমাণুকেন্দ্রগুলির ‘উচ্চ রেজ়োলিউশন’ উপগ্রহচিত্র নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন। আর সেগুলি পরীক্ষা করেই প্রাথমিক ভাবে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
আইএইএ-র রিপোর্ট বলছে, হামলার ফলে নাতানজ় পরমাণুকেন্দ্রের ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ হলগুলিতে ‘সরাসরি প্রভাব’ পড়েছে। যার পরিণতিতে বিপদের আশঙ্কা রয়েছে। তবে ভিয়েনায় সংস্থার গভর্নর বোর্ডের বৈঠকের পরে গ্রোসি জানিয়েছেন, এখনও পর্যন্ত নাতানজ়, ইস্পাহান-সহ ইরানের সবগুলি পরমাণুকেন্দ্রের বাইরের ‘বিকিরণের মাত্রা’ (রেডিয়েশন লেভেল) স্থিতিশীল রয়েছে। ওই দু’টি পরমাণু কেন্দ্রে ইরান বোমা বানানোর উপযোগী ইউরেনিয়াম পরিশোধনের কাজ চালাচ্ছিল বলে ইজ়রায়েলের অভিযোগ। গ্যাসীয় ইউরেনিয়াম নিঃসরণ ঘটলে তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কা থাকে বলে জানিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য