পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত শুরু হওয়ার সাত সপ্তাহ পর খুলতে চলেছে ইরানের আকাশসীমা। শুধু তা-ই নয়, দেশের অসামরিক বিমানবন্দরগুলিও চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনই জানিয়েছেন সে দেশের অসমারিক বিমান পরিবহণ সংস্থার উপপ্রধান। তাসনিম নিউজ় এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পূর্ব থেকে পশ্চিমের বিমানবন্দরগুলি ধাপে ধাপে চালু করা হবে।
ওই প্রতিবেদন অনুযায়ী, অসামরিক বিমান পরিবহণ সংস্থার উপপ্রধান জানিয়েছেন, মূলত চার ধাপে এই কাজ করা হবে। প্রথম ধাপে ইরানের উপর দিয়ে যাতায়াতকারী অন্য দেশের বিমানগুলিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে। তার পর দ্বিতীয় ধাপে দেশের পূর্বাঞ্চলের বিমানবন্দরগুলির পরিষেবা চালু করা হবে। তৃতীয় ধাপে মেহরাবাদ এবং ইমাম খোমেইমি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হবে। চতুর্থ ধাপে পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলি চালু করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, আকাশসীমা খুলে দেওয়া এবং বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও টিকিট বিক্রি কিন্তু বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে কবে থেকে বিমান চলাচল শুরু হবে, কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে ইত্যাদি জানার জন্য তাঁরা যেন আনুষ্ঠানিক ঘোষণার উপর নজর রাখেন। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানের আকাশসীমা। ওই দিনই ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। যে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছিল। বর্তমানে বাণিজ্যিক কোনও বিমানই চলাচল করছে না। তবে কিছু বিমান অনুমতিসাপেক্ষে চলাচল করছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:৩৯
পশ্চিম এশিয়ায় জোরদার হামলা ইরানের! ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, আবার অশান্ত লেবাননও -
০৯:৫৯
সেনা নয়, হরমুজ়ে ভেঙে পড়া কপ্টারের পাইলটদের বাঁচাতে এ বার আমেরিকার নয়া ‘অবতার’-এর অভিযান! কী ভাবে উদ্ধার? -
মার্কিন আইনসভায় জোর ধাক্কা ট্রাম্পের! ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, দ্রুত বাহিনী সরানোর নির্দেশ
-
মোজতবা জীবিতই, শান্তিচুক্তির আলোচনাতে যোগও দিচ্ছেন! দাবি রুবিয়োর, ইরানের উপর বিধিনিষেধ কি তুলবেন ট্রাম্প?
-
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?