ইজ়রায়েল এবং আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ ক্রমশ পরিধি বিস্তার করছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাকে পাল্টা জবাব দিতে এ বার লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালাল ইজ়রায়েল। আল জাজ়িরার প্রতিবেদন অনুসারে, সোমবার ভোরে বেইরুটে বোমা ফেলেছে ইজ়রায়েল। একাধিক ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, কালো ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে। (যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)
রবিবার বেশি রাতে ইজ়রায়েলকে নিশানা করে পর পর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হিজ়বুল্লা। সোমবার ভোর থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীও প্রত্যাঘাত শুরু করেছে। ইজ়রায়েলের সামরিক বাহিনীর তরফে অবশ্য আগেই হিজ়বুল্লা প্রভাবিত দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম থেকে স্থানীয়দের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তার পরেই তিনটি গ্রামে আকাশপথে হামলা চালায় ইজ়রায়েলি বাহিনী। লেবাননের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, ইজ়রায়েল-হিজ়বুল্লা সংঘাত শুরু হওয়ার পর সে দেশের দক্ষিণ প্রান্ত থেকে বহু মানুষ বেইরুটের দিকে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ইজ়রায়েল খাস বেইরুটে হামলা চালানোয় পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত সেখান থেকে হতাহতের খবর আসেনি।
ইজ়রায়েলের সেনা দাবি করেছে, বেইরুটে হিজ়বুল্লার কয়েক জন শীর্ষনেতার মৃত্যু হয়েছে তাদের হামলায়। গোলাগুলি চলছে। এর আগেও ইজ়রায়েলের সঙ্গে লেবাননের হিজ়বুল্লা গোষ্ঠী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ২০২৪ সালের নভেম্বরে আমেরিকার হস্তক্ষেপে তাদের মধ্যে শান্তি-সমঝোতা হয়। খামেনেইয়ের মৃত্যুর পর এই প্রথম সেই চুক্তি লঙ্ঘিত হল। তবে হিজ়বুল্লার কার্যকলাপে সায় নেই লেবানন সরকারের। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইজ়রায়েলে হিজ়বুল্লার আক্রমণকে ‘দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক’ বলেছেন। তাঁর দাবি, এর ফলে দেশের নিরাপত্তা বিপন্ন হয়েছে এবং ইজ়রায়েল তাদের আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ ও অজুহাত পেয়েছে। লেবাননে হামলার জন্য হিজ়বুল্লার পদক্ষেপকে দায়ী করেছে ইজ়রায়েলের বাহিনীও।
গত শনিবার ইরানে হামলা চালিয়েছে ইজ়রায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। তাতেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। রবিবার সকালে ইরানের সরকারি সংবাদসংস্থা এই খবর নিশ্চিত করতেই পশ্চিম এশিয়ায় উত্তাপ বেড়ে যায় কয়েক গুণ। যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে ইরানও পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক দেশে হামলা চালায়। বোমা ফেলা হয় সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতারের মতো দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!