ইরানের রাজনীতিতে কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে সেতুর কাজ করতেন তিনি। সে দেশের নিরাপত্তার দায়িত্বও সামলেছেন দীর্ঘ দিন। ইজ়রায়েল এবং আমেরিকার হামলার মুখে সুনিপুণ ভাবে সেই দায়িত্ব সামলেছিলেন। সেই আলি লারিজানির মৃত্যুতে ইরানের রাশ এখন সম্পূর্ণ ভাবে চলে গেল কট্টরপন্থী শাসকদের হাতে, এমনটাই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি আরও দীর্ঘ হবে পশ্চিম এশিয়ায় সংঘাত! কূটনৈতিক পথে যুদ্ধ থামাতে হলে ইরানে কার সঙ্গে কথা বলবে আমেরিকা, রয়েছে সেই প্রশ্নও। কারণ, নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই যে আপাতত সেই পথে হাঁটছেন না, তা একপ্রকার স্পষ্ট।
ইরানের প্রশাসনে দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লারিজানি। প্রয়াত আয়াতোল্লা আলি খামেইনির সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। আবার একই সঙ্গে প্রশাসন, ইরানের রেভোলিউশনারি গার্ড, মধ্যমপন্থীদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলতেন তিনি। শুধু দেশে নয়, বিদেশি রাষ্ট্রের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ইরানে ইজ়রায়েল এবং আমেরিকার হামলার দিন কয়েক আগে রাশিয়া সফরে গেছিলেন লারিজানি।
এ-হেন লারিজানির মৃত্যুতে পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। তাঁদের মতে, লারিজানি বেঁচে থাকলে তিনি মোজতবা প্রশাসনকে বুঝিয়েসুঝিয়ে যুদ্ধে ইতি টানতে রাজি করাতে পারতেন। অন্য দিকে, ট্রাম্প প্রশাসনকেও সমঝোতার টেবিলে বসাতে রাজি করাতে পারতেন। কিন্তু তাঁর মৃত্যুতে সেই সম্ভাবনা এখন কমে গেল বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে ট্রাম্প যদিও সরাসরি কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন:
তবে কেউ কেউ মনে করছেন, ইজ়রায়েল ইচ্ছা করেই লারিজানিকে নিশানা করেছে। ইরানের যে রাজনীতিকেরা কূটনৈতিক পথে সংঘাতের সমাধানের চেষ্টা করতে পারেন, তাঁদেরই নিশানা করছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। এমনটাই বলছেন ইউরোপীয় কাউন্সিলের বিদেশ নীতি সংক্রান্ত বিভাগের ডেপুটি ডিরেক্টর এলি গেরানমায়ে। তিনি পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা প্রকল্পের শীর্ষপদে রয়েছেন। ইজ়রায়েল সরকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, এখনই যুদ্ধে ইতি তারা চাইছে না। সরকারের এক মুখপাত্র জানান, তাঁদের উদ্দেশ্য ইরান থেকে আয়াতোল্লা শাসন উৎখাত করা। আর সেই কাজটাই তাঁরা করেছেন। প্রসঙ্গত, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে ক্রমেই প্রভাব বাড়ছিল লারিজানির। ইজ়রায়েলের একটি সূত্রের দাবি, সে জন্যই তাঁকে হত্যা করেছে ইজ়রায়েল।
যুদ্ধে ইতি চাইছে না ইরানের কট্টরপন্থী পক্ষও। লারিজানির হত্যার পরে তারা ইতিমধ্যে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। মোজ়তবাও আগেই জানিয়েছেন, যুদ্ধে ইতি টানা নিয়ে এখনই কিছু ভাবছেন না তাঁরা। তাঁর বাহিনী প্রস্তুত রয়েছে। প্রসঙ্গত, এই মোজ়তবার হাতে ক্ষমতা যাক, চাননি লারিজানি। সূত্রের খবর, লারিজানি মনে করতেন, খামেইনির মৃত্যুর পরে পুত্র মোজ়তবার হাতে ক্ষমতা গেলে তা হবে ইসলামিক রিপাবলিকের নীতির পরিপন্থী। বংশপরম্পরায় ক্ষমতার হস্তান্তরকে স্বীকৃতি দেয় না সেই নীতি। এ বার সেই লারিজানির মৃত্যুতে মোজ়তবা এবং কট্টরপন্থীদের হাতেই ইরানের ক্ষমতা পুরোপুরি চলে গেল বলে মনে করছেন কেউ কেউ। তাঁদের আশঙ্কা, এই ক্ষেত্রে পশ্চিম এশিয়ার যুদ্ধও দীর্ঘায়িত হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের ডিরেক্টর আলি ভায়েজ় বলেন, ‘‘যুদ্ধ এবং রাজনীতির মধ্যে যাঁরা সংযোগ করতে পারতেন, তাঁদের মধ্যে অন্যতম এক নেতাকে হারাল ইরান।’’ এর পর ট্রাম্প চাইলেও কি ইরানের সঙ্গে কূটনৈতিক পথে সমঝোতা সম্ভব হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১১:১৮
আমেরিকার অবরোধ গলে পূর্ব এশিয়ায় ইরানের জাহাজ! হাজার কোটি টাকার তেল নিয়ে দক্ষিণ চিন সাগরের দ্বীপে ‘হিউজ’ -
০৯:১৫
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত -
০০:৫৯
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প -
১৩:১৪
‘কালো ইগল’-এর ঠোক্করের আতঙ্কে থরহরিকম্প! ট্রাম্পের ‘ইয়র্কারে স্টাম্প ওড়া’র ভয়ে শান্তিচুক্তিতে নিমরাজি শিয়া ফৌজ? -
ইরান-যুদ্ধে সাহায্য না পেয়ে বড় পদক্ষেপের সিদ্ধান্ত ট্রাম্পের, ৫০০০ সেনা প্রত্যাহার করা হচ্ছে ইউরোপের দেশ থেকে