Advertisement
E-Paper

বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে পুলিশচৌকিতে হামলা পাকিস্তানে! নিহত ১১, দায় নিল জঙ্গি সংগঠন টিটিপি

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি বাজাউর জেলায় জঙ্গি হামলা হয়েছে। এই হামলায় ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। নিহত হয়েছে বেশ কয়েক জন জঙ্গিও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০
পুলিশচৌকিতে আত্মঘাতী হামলা পাকিস্তানে। ছবি: রয়টার্স।

পুলিশচৌকিতে আত্মঘাতী হামলা পাকিস্তানে। ছবি: রয়টার্স।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশচৌকিতে হামলা চালাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান (পাকিস্তান)। বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে পুলিশচৌকিতে ঢুকে পড়ে কয়েক জন জঙ্গি। তার পরই জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ১১ পুলিশকর্মী নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে একটি শিশুরও। হামলার দায় স্বীকার করেছে টিটিপি। সোমবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের সীমান্তলাগোয়া বাজাউর জেলার পুলিশচৌকিতে।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি বাজাউর জেলায় জঙ্গি হামলা হয়েছে। এই হামলায় ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। নিহত হয়েছে বেশ কয়েক জন জঙ্গিও। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুলিশচৌকির কাছে থাকে একটি বাড়িতেও তার প্রভাব পড়ে। ওই বাড়ির একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবারই খাইবার পাখতুনখোয়ার আরও একটি পুলিশচৌকিতে বিস্ফোরণ হয়। একটি মোটরসাইকেলের মধ্যে বোমা রাখা ছিল। জোরালো বিস্ফোরণে দুই নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। সংবাদসংস্থা এএফপি-কে এক পুলিশকর্তা জানিয়েছেন, বাজাউর জেলারই একটি কলেজে কিছু দিন আগে আত্মঘাতী হামলা হয়েছিল। ঠিক একই কায়দায় পুলিশচৌকিতে হামলা হয় সোমবার। এই দু’টি ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Suicide Bomber
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy