Advertisement
E-Paper

‘আমেরিকা হামলা চালালে আমরা ইরানকে সাহায্য করব’, ঘোষণা করল আফগানিস্তানের শাসক তালিবান

জবিউল্লা বলেন, ‘‘প্রয়োজন হলে আফগানিস্তানের জনগণ ইরানের প্রতি সহানুভূতি দেখাবে এবং সহযোগিতাও করবে।’’ তবে সেই সঙ্গেই তাঁর ঘোষণা, ‘‘এর অর্থ এই নয় যে আমরা স্বতঃপ্রণোদিত ভাবে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়ব।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৯

—প্রতীকী চিত্র।

আমেরিকা হামলা চালালে ‘ইসলামিক রিপাবলিক অব ইরান’কে সহায়তা ও সমর্থন দেওয়া হবে বলে জানাল আফগানিস্তানের শাসক তালিবান। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ, রেডিও ইরানের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।

জবিউল্লা বলেন, ‘‘প্রয়োজন হলে আফগানিস্তানের জনগণ ইরানের প্রতি সহানুভূতি দেখাবে এবং সহযোগিতাও করবে।’’ তবে সেই সঙ্গেই তাঁর ঘোষণা, ‘‘এর অর্থ এই নয় যে আমরা স্বতঃপ্রণোদিত ভাবে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়ব।’’

তালিবান মুখপাত্র জানান, তাঁরা আমেরিকা ও ইরানের মধ্যে কোনও সংঘাত চায় না। বরং ইরানের পারমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক পদক্ষেপ ও আলোচনার মাধ্যমে সমাধান দেখতে চান। জবিউল্লা দাবি করেন, জুন মাসে ইজ়রায়েল আমেরিকার সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান ‘জয়ী’ হয়েছে এবং ওয়াশিংটন আবার হামলা চালালে ইরান ‘আবারও জয়ী হবে’।

taliban Afghanistan Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy