চট্টগ্রাম বন্দরের সামনে শুক্রবার গভীর রাতে ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন’ (বিএসসি)-এর ‘এমটি বাংলার সৌরভ’ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে এক জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার ট্যাঙ্কারের করা হয়েছে ৪৭ নাবিক ও কর্মচারীকে।
শনিবার বিএসসি-র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই ঘটনার নেপথ্যে নাশকতা রয়েছে বলে অভিযোগ করেছেন। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’কে তিনি বলেন, ‘‘দুর্ঘটনার আগে একটি নৌযান ট্যাঙ্কারটির পাশ দিয়ে চলে যায়। এর পরই চারটি জায়গায় আগুনের স্ফুলিঙ্গ হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত যে ভাবে হয়েছে, তাতে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ঘটনা তদন্ত করতে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’’
আরও পড়ুন:
ঘটনাচক্রে, গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসির আরেকটি ট্যাঙ্কার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিন জন নিহত হয়েছিলেন। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দুটি অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যুর নেপথ্যে জঙ্গি হানার কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাচক্রে, বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ায় পর থেকে হিংসা ছড়িয়েছে পার্বত্য চট্টগ্রামে। জঙ্গি দমনের অছিলায় বাংলাদেশ সেনা চাকমা, লারমা, কুকি-চিন জনজাতির গ্রামবাসীদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ। সমতল থেকে সরকারি মদতে মুসলিম বাঙালিদের পাহাড়ে নিয়ে গিয়ে আদিবাসীদের জমি দখল করে বসতি স্থাপন করানো শুরু হয়েছে বলেও অভিযোগ। খাগড়াছড়িতে বহিরাগত জবরদখলকারী এবং বাংলাদেশ সেনার হামলা কয়েক জন চাকমা আদিবাসীর মৃত্যুও হয়েছে বলে অভিযোগ।