বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডে পুলিশের সক্রিয়তা চেয়ে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার রাতভর বিক্ষোভ হল ঢাকায়। শনিবারও সারা দিন শাহবাগে অবস্থান করার কথা ঘোষণা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যেরা। প্রয়োজনে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। দাবি, সরকারের উপদেষ্টাদের শাহবাগে তাঁদের সামনে উপস্থিত হতে হবে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সরকারি উদ্যোগে তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ছ’দিন পর তাঁর মৃত্যু হয়। এর পরেই বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের সদস্য এবং হাদির সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন। সংগঠিত গণরোষের কোপে তছনছ হয়ে যায় একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন, সংবাদপত্রের দফতর। হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অনেককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু মূল হত্যাকারী ফয়সাল করিম এবং তাঁর প্রধান আলমগীর শেখের খোঁজ মেলেনি। অভিযোগ, তাঁরা ভারতে পালিয়ে এসেছেন।
আরও পড়ুন:
-
ট্রাম্পের সঙ্গে জ়েলেনস্কির বৈঠক চূড়ান্ত হতেই শত্রু দেশে হামলা রাশিয়ার! পর পর গোলাবর্ষণ, যুদ্ধের ঝাঁজ বাড়ালেন পুতিন
-
মা খালেদাকে দেখতে হাসপাতালে তারেক, গাড়ি ঘিরে বিপুল জমায়েত! পৌঁছোতে দেরিও হল ভিড়ের কারণে
-
পাসপোর্ট ব্লক সত্ত্বেও হাদির খুনিরা ভারতে পালিয়ে এসেছে? এখনও জানে না পুলিশ, জেরা চলছে ফয়সালের স্ত্রী ও বান্ধবীর
হাদির হত্যাকারীদের গ্রেফতারির দাবিতে ইনকিলাব মঞ্চ এর আগেও অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছিল। শুক্রবার দুপুর থেকে ঢাকার শাহবাগে তারা বিক্ষোভ অবস্থানে বসে। পরে ঘোষণা করা হয়, রাতভর অবস্থান চলবে। বাংলাদেশের সাধারণ মানুষও অনেকে এই অবস্থানে যোগ দেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘‘যত ক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী এবং এই হত্যায় জড়িত সকলকে গ্রেফতার না-করা হচ্ছে, আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ফিরে যাওয়ার সুযোগ নেই। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে। অবস্থান চলবে।’’
হাদির ভাই ওমর প্রয়োজনে ইউনূসের বাসভবন ঘেরাওয়ের বার্তা দিয়েছেন। অবস্থানস্থল থেকে তিনি বলেন, ‘‘বিচার না-পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগে বলতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে।’’
শাহবাগে এখনও অবস্থান চলছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, গভীর রাতেও বিক্ষোভস্থলে ছিলেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। হাদির হত্যার বিচার চেয়ে অনেক নারী ও শিশুকেও সেখানে বসে স্লোগান দিতে শোনা গিয়েছে। শনিবার হাদির সমাধিস্থলে যাবেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে, হামলা চলল ভারতের উপদূতাবাসেও
- বাংলাদেশবাসীকে সংযত থাকার আবেদন, হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে ভাষণ ইউনূসের, শনিবার রাষ্ট্রীয় শোক
-
বাংলাদেশে এক বছরে কতগুলি অপরাধ সংখ্যালঘুদের বিরুদ্ধে? কী কী পদক্ষেপ? দিল্লির উদ্বেগ প্রকাশের পরেই তথ্য দিল ঢাকা
-
বাংলাদেশে সেনার হাতে আটক হওয়ার পরেই বিএনপি নেতার রহস্যমৃত্যু! খুনের অভিযোগ তুলে বিক্ষোভ নেতা-কর্মীদের
-
ফের খুন বাংলাদেশে! ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর জ্বালিয়ে দেওয়া হয় শরীয়তপুরের খোকন দাসকে, মৃত্যু শনিবার
-
পাক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ হলেও জয়শঙ্করের সঙ্গে দেখা হয়নি ইউনূসের! ‘রাজনীতি’ দেখছেন না ঢাকার উপদেষ্টা
-
‘আমি দুবাইয়ে আছি’! হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল বলে পরিচয় দিয়ে ভিডিয়ো প্রকাশ ‘ভারতে পলাতকের’