জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ ভারতীয়ের মৃত্যুর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে দু’দেশের বাণিজ্য। রোজই নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে। সেই আবহেই এ বার পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানাল,নয়াদিল্লির বিরুদ্ধে শীঘ্রই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাবে তারা।
পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর একটি প্রতিবেদনের দাবি, রবিবার পাক বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই নাকি রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে দ্রুত নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী ইশক দার। পাক বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তান ভারতের আগ্রাসী কর্মকাণ্ড, উস্কানি এবং উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে অবহিত করবে। বিশেষত, তুলে ধরা হবে ভারতের অবৈধ ভাবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার কথা।’’ বিবৃতিতে আরও বলা হয়েছে, নয়াদিল্লির আগ্রাসী আচরণ ওই অঞ্চলের ‘শান্তি ও নিরাপত্তা’ বিঘ্নিত করছে। তাই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার আবহে এই পদক্ষেপকে আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ বলেই দেখছে পাকিস্তান।
আরও পড়ুন:
অন্য দিকে, পহেলগাঁও কাণ্ডের আবহে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল রবিবার। সেখানে কী আলোচনা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিদের সামনে পাক সেনার মুখপাত্র এবং তথ্যমন্ত্রীর দেশের নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করার কথা। ‘রেডিয়ো পাকিস্তান’-এর প্রতিবেদন অনুসারে, বিভিন্ন কূটনৈতিক বিষয়ে পাকিস্তানের অবস্থান এবং যে কোনও পরিস্থিতিতে পাক সেনার প্রস্তুতি কতটা, তা-ও ব্যাখ্যা করা হয়ে থাকতে পারে সর্বদল বৈঠকে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তার পর থেকেই পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। পাল্টা পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ করেছে নয়াদিল্লির বিরুদ্ধে। বন্ধ হয়ে গিয়েছে দুই দেশের বাণিজ্য। দ্বিপাক্ষিক সম্পর্কও তলানিতে। আমেরিকা-সহ একাধিক দেশ ভারত এবং পাকিস্তানকে পহেলগাঁও কাণ্ডে সংযত হওয়ার অনুরোধ করেছে। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। সেই আবহেই এ বার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা