আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতার আলোচনা হবে পাকিস্তানে। বৈঠকের আয়োজন করে ফেলেছে ইসলামাবাদ। রবিবারই বিভিন্ন দেশের কূটনীতিকেরা সেই বৈঠকে যোগ দিতে পাকিস্তানে পৌঁছোচ্ছেন। পাক বিদেশমন্ত্রী ইশাক দার মধ্যস্থতা বৈঠকের নেতৃত্ব দেবেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অন্তত তিনটি দেশের কূটনীতিবিদ পাকিস্তানে আসছেন। তাঁর মধ্যে সৌদি আরব, তুরস্ক এবং মিশর রয়েছে। তবে ইরান বা আমেরিকার তরফে প্রতিনিধি এই বৈঠকে পাঠানো হচ্ছে কি না, এখনও স্পষ্ট নয়।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার আলোচনা আয়োজনের ইচ্ছা আগেই প্রকাশ করেছিল পাকিস্তান। সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানিয়েছিলেন, আমেরিকা এবং ইরান রাজি থাকলে পাকিস্তানের মাটিতে তাঁরা আলোচনায় বসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাহবাজ়ের সেই পোস্টটি নিজেও পোস্ট করেছিলেন। মনে করা হয়েছিল, আমেরিকা যে শান্তির জন্য আলোচনায় বসতে চায়, এটাই এখনও পর্যন্ত তার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। পাকিস্তানের তরফে জানানো হয়েছে, রবিবার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠক হবে ইসলামাবাদে। দারের নেতৃত্বে সেই বৈঠকে থাকবেন সৌদি, তুরস্ক এবং মিশরের বিদেশমন্ত্রীরা। এ ছাড়াও ওই তিন দেশ সিনিয়র কূটনীতিকদের পাকিস্তানে পাঠিয়েছে। তাঁরা আপাতত দু’দিনের সফরে ইসলামাবাদে পৌঁছোচ্ছেন। পশ্চিম এশিয়ায় আঞ্চলিক শান্তি ফেরানোর বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
আরও পড়ুন:
পাকিস্তান-সহ একাধিক দেশ দীর্ঘ দিন ধরেই ইরান, ইজ়রায়েল, আমেরিকার মধ্যে সমঝোতায় সচেষ্ট। কূটনীতির মাধ্যমে যুদ্ধ থামানোর চেষ্টা চলছে অনেক আগে থেকেই। সেই চেষ্টার সঙ্গে এত দিন যাঁরা যুক্ত ছিলেন, সেই সমস্ত প্রতিনিধিরাও পাকিস্তানের বৈঠকে থাকতে পারেন। এত দিন তাঁরা প্রচারের আলোয় আসেননি।
শোনা যাচ্ছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শান্তিবৈঠকে যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন। ওয়াশিংটনের তরফে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি রিপোর্টে দাবি, বিশেষ দূত স্টিভ উইটকফকে আলোচনায় পাঠালে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ইরান। আরও বড়, ওজনদার কোনও কূটনীতিককে পাঠাতে হবে। তেহরানের তরফে পাকিস্তানের আলোচনায় কেউ থাকছেন কি না, জানা যায়নি। পাকিস্তানের চেষ্টা সত্ত্বেও এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। দাবি, আমেরিকার প্রস্তাবগুলি অবাস্তব এবং পরস্পরবিরোধী। ট্রাম্পের দেওয়া ১৫ দফা প্রস্তাবও সরকারি ভাবে স্বীকার করেনি তেহরান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প