Advertisement
E-Paper

করোনায় আক্রান্ত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, এ নিয়ে তৃতীয় বার সংক্রমিত হলেন

করোনায় সংক্রমিত হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক’দিন আগে লন্ডন থেকে ফিরেছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৪:২৪
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল চিত্র।

করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার টুইট করে এ কথা জানিয়েছেন সে দেশের তথ্যমন্ত্রী মারিয়াম অওরঙ্গজেব।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি লন্ডন থেকে পাকিস্তানে ফিরেছেন শাহবাজ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দাদা নওয়াজ শরিফকে দেখতে লন্ডন গিয়েছিলেন শাহবাজ।

জানা গিয়েছে, গত দু’দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন পাক প্রধানমন্ত্রী। মঙ্গলবার চিকিৎসকের পরামর্শ মেনে কোভিড পরীক্ষা করানো হয়। তার পরই করোনা সংক্রমণের কথা জানা যায়। তবে, তিনি হাসপাতালে না বাড়িতেই বিচ্ছিন্নবাসে রয়েছেন, তা জানা যায়নি।

এ নিয়ে তৃতীয় বার করোনায় সংক্রমিত হলেন পাক প্রধানমন্ত্রী। এর আগে ২০২০ সালের জানুয়ারি ও জুন মাসে সংক্রমিত হয়েছিলেন শাহবাজ।

প্রসঙ্গত, চলতি বছরে অনেকটাই থিতু হয়েছিল করোনা সংক্রমণ। তবে সম্প্রতি আবার বিভিন্ন দেশে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। চিনে করোনার দাপট আবার বেড়েছে। সে দেশের স্বাস্থ্য কমিশনের খবর অনুযায়ী, সোমবার সে দেশে নতুন করে ১৬,০৭২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যাটাই ছিল ১৪,৭৬১। গত ২৫ এপ্রিলের পর চিনে এত বিপুল সংখ্যক মানুষ কোভিডে আক্রান্ত হননি। বেজিং, গুয়াংঝাউয়ের মতো প্রদেশগুলিতে সংক্রমণের হারকে নিয়ন্ত্রণে রাখা গেলেও, সাংহাইয়ের পরিস্থিতি বেগতিক বলে জানা গিয়েছে।

Covid 19 India Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy