Advertisement
E-Paper

Ukraine-Russia Conflict: যাই ঘটুক না কেন রাশিয়া তার সামরিক লক্ষ্য অর্জন করবেই! মাকরঁকে বলেন পুতিন

এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রেমলিনের লক্ষ্য হল ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং নিরপেক্ষতা। যত দ্রুত তারা এটি মেনে ততই তাদের পক্ষে ভাল। দেরি হলেই রাশিয়ার চাহিদার তালিকা বাড়তে থাকবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ২১:৪৬
 ইমানুয়েল মাকরেঁর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের।

ইমানুয়েল মাকরেঁর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। গ্রাফিক: সনৎ সিংহ

যাই ঘটুক না রাশিয়া তার সামরিক লক্ষ্য অর্জন করেই ছাড়বে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁকে সাফ জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দু’জনের মধ্যে ফোনে কথা হয়। তার পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন পুতিন।

বিবৃতিতে বলা হয়েছে, ক্রেমলিনের লক্ষ্য হল ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং নিরপেক্ষতা। যত দ্রুত তারা এটি মেনে ততই তাদের পক্ষে ভাল। দেরি হলেই রাশিয়ার চাহিদার তালিকা বাড়তে থাকবে।

বিবৃতিতে কিভের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করা বলা হয়েছে, ওই আলোচনার সময় ইউক্রেনের প্রতিনিধিদের রাশিয়ার শর্তাবলীর বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে। কিন্তু আবার আলোচনায় বসার মানে তাদের কাছে ‘সময় নষ্ট’। তা করলে ক্রেমলিনের উপর শর্তের তালিকা দীর্ঘ হবে।

ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ অভিযান’ ‘পরিকল্পনা অনুযায়ী’ চলছে। বলা হচ্ছে রুশ বাহিনী কিভে বোমাবর্ষণ করছে। তা আসলে ‘রাশিয়া-বিরোধী বিভ্রান্তিমূলক প্রচার’। বাহিনী অসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

ক্রেমলিনের দাবি, তাদের এই ‘বিশেষ অভিযান’ ইউক্রেন দখলের উদ্দেশ্যে নয়। প্রতিবেশীর সামরিক ক্ষমতা ধ্বংস করার জন্য, যা দখলে রেখেছে সে দেশের জাতীয়তাবাদী শক্তি।

Russia Ukraine War Russia france
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy