সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠায় ইরান। সেই বার্তা নাকি দেওয়া হয়েছিল বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানের ‘স্লিপার সেল’গুলিকে! এমনই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ়’-এর একটি প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যুর পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠানো হয়। এই গোপন বার্তার উৎসস্থল ইরান বলেই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। ওই গোপনবার্তা আমেরিকা ধরে ফেলেছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে লেখা হয়েছে, “এই ধরনের গোপন বার্তা অন্যান্য দেশে থাকা ‘স্লিপার সেল’-কে পাঠানো হয়ে থাকতে পারে।” একই সঙ্গে এ-ও জানানো হয়েছে, ইরান থেকে পাঠানো ওই বার্তার পাঠোদ্ধার এখনও করতে পারেনি আমেরিকা।
বিশেষজ্ঞদের উদ্ধৃত করে ‘এবিসি নিউজ়’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত এই ধরনের বার্তা যাদের পাঠানো হয়, তারা এর পাঠোদ্ধার করতে সক্ষম। মূলত বিশ্বের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীগুলি দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য এই বন্দোবস্ত করে থাকে। এই ভাবে গোপন বার্তা পাঠানোর সুবিধা হল, প্রেরক এবং প্রাপক— কোনও পক্ষকেই ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের উপর ভরসা করতে হয় না। সে ক্ষেত্রে গোপন তথ্য তৃতীয় পক্ষের কাছে যাওয়ার আশঙ্কাও কম থাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৭:১৮
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে? -
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!